Deuteronomy 20:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তুমি কোন নগর হস্তগত করার জন্য যুদ্ধ করে বহুকাল পর্যন্ত তা অবরোধ কর, তখন কুড়াল দিয়ে সেখানকার কোন গাছ কাটবে না; তুমি তার ফল খেতে পার, কিন্তু তা কাটবে না; কেননা ক্ষেতের গাছ তো মানুষ নয় যে, তাও তোমার অবরোধের যোগ্য হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক দিন ধরে যখন তোমরা কোনও নগর অবরোধ করবে, সেটির বিরুদ্ধে যুদ্ধ করে সেটি অধিকার করার জন্য, তখন কুড়ুল দিয়ে সেখানকার কোনো গাছ নষ্ট করবে না, কারণ তোমরা তার ফল খেতে পারবে। সেগুলিকে কেটে ফেলবে না। গাছেরা কি মানুষ, যে তোমরা সেগুলিকে অবরোধ করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তুমি কোন নগর হস্তগত করণার্থে যুদ্ধ করিয়া বহুকাল পর্য্যন্ত তাহা অবরোধ কর, তখন কুড়ালি দিয়া তথাকার বৃক্ষ ছেদন করিবে না; তুমি তাহার ফল খাইতে পার, কিন্তু তাহা কাটিবে না; কেননা ক্ষেত্রের বৃক্ষ কি মানুষ যে, তাহাও তোমার অবরোধের যোগ্য হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তুমি কোন নগর হস্তগত করণার্থে যুদ্ধ করিয়া বহুকাল পর্যন্ত তাহা অবরোধ কর, তখন কুড়ালি দিয়া তথাকার বৃক্ষ ছেদন করিবে না; তুমি তাহার ফল খাইতে পার, কিন্তু তাহা কাটিবে না; কেননা ক্ষেত্রের বৃক্ষ কি মানুষ, যে তাহাও তোমার অবরোধের যোগ্য হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা অনেক দিন ধরে যখন কোন গ্রাম বা শহর ঘেরাও করে রেখে তা দখল করবার জন্য যুদ্ধ করতে থাকবে তখন কুড়াল দিয়ে সেখানকার কোন গাছ নষ্ট করবে না, কারণ সেগুলোর ফল তোমরা খেতে পারবে। সেগুলো তোমরা কেটে ফেলবে না। মাঠের সেই গাছগুলো তো আর মানুষ নয় যে, সেগুলোকে তোমাদের আক্রমণ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা অনেক দিন ধরে যখন কোন গ্রাম বা শহর ঘেরাও করে রেখে তা দখল করবার জন্য যুদ্ধ করতে থাকবে তখন কুড়াল দিয়ে সেখানকার কোন গাছ নষ্ট করবে না, কারণ সেগুলোর ফল তোমরা খেতে পারবে। সেগুলো তোমরা কেটে ফেলবে না। মাঠের সেই গাছগুলো তো আর মানুষ নয় যে, সেগুলোর উপর তোমাদের হামলা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন কোন নগর অধিকার করার জন্য যুদ্ধ ঘোষণা করে দীর্ঘকাল সেটি অবরোধ করে রাখবে তখন সেখানকার কোন বৃক্ষ তোমরা কুঠারাঘাতে ছেদন করবে না। তোমরা তার ফল ভোগ করবে, কিন্তু ছেদন করবে না। কারণ দেশের বৃক্ষরাজি মানুষ নয় যে তোমরা সেগুলিও ছেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা একটি শহরের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা দীর্ঘকাল ধরে সেই শহরটিকে ঘিরে রাখতে পার| সেই শহরের চারদিকের ফলের গাছগুলো তোমরা কখনই কাটবে না| তোমরা এই গাছগুলোর ফল খেতে পার কিন্তু তোমরা কখনই তাদের কাটবে না| এই গাছগুলো শত্রু নয়, সুতরাং তাদের নষ্ট করো না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি কোনো শহর অধিকার করার জন্যে যুদ্ধ করে অনেক দিন পর্যন্ত তা অবরোধ কর, তখন কুড়াল দিয়ে সেখানকার গাছ কাটবে না; কারণ তুমি তার ফল খেতে পার, সুতরাং সেগুলি কাটবে না; কারণ ক্ষেত্রের গাছ কি মানুষ যে, তাও তোমার অবরোধের যোগ্য হবে?