Deuteronomy 20:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যুদ্ধ করার জন্য বেরিয়ে যাওয়ার ইমাম এসে লোকদের কাছে কথা বলবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যুদ্ধযাত্রা করার আগে, যাজক সামনে এসে সৈন্যদের উদ্দেশ্যে বলবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যুদ্ধার্থে নিকটবর্ত্তী হইলে যাজক আসিয়া লোকদের কাছে কথা কহিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যুদ্ধার্থে নিকটবর্তী হইলে যাজক আসিয়া লোকদের কাছে কথা কহিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যুদ্ধে বেরিয়ে যাওয়ার আগে পুরোহিত এগিয়ে এসে সৈন্যদলকে বলবে, ‘ইস্রায়েলীয়েরা শোন, আজকে তোমরা তোমাদের শত্রুদের সংগে যুদ্ধ করতে যাচ্ছ। তোমরা সাহস হারায়ো না; তোমরা ভয় কোরো না কিম্বা ভয়ে ভেংগে পোড়ো না; শত্রু দেখে যেন তোমাদের কাঁপুনি না ধরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যুদ্ধে বেরিয়ে যাওয়ার আগে ইমাম এগিয়ে এসে সৈন্যদলকে বলবে, ‘বনি-ইসরাইলরা শোন, আজকে তোমরা তোমাদের শত্রুদের সংগে যুদ্ধ করতে যাচ্ছ। তোমরা সাহস হারায়ো না; তোমরা ভয় কোরো না কিংবা ভয়ে ভেংগে পোড়ো না; শত্রু দেখে যেন তোমাদের কাঁপুনি না ধরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের যুদ্ধযাত্রার সময় পুরোহিত এসে লোকদের বলবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা যুদ্ধে যাও তখন যাজক অবশ্যই সৈন্যদের কাছে যাবে এবং তাদের সঙ্গে কথা বলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা যখন যুদ্ধের জন্যে কাছাকাছি আসবে, তখন যাজক আসবে এবং লোকদের কাছে বলবে,