Deuteronomy 20:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের আল্লাহ্ মাবুদই তোমাদের নিস্তার করার জন্য তোমাদের পক্ষে তোমাদের দুশমনদের সঙ্গে যুদ্ধ করতে তোমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের সঙ্গে যাচ্ছেন তিনি তোমাদের হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের জয়ী করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুদের সংগে যুদ্ধ করে তোমাদের জয়ী করবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সংগে যাচ্ছেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুদের সংগে যুদ্ধ করে তোমাদের জয়ী করবার জন্য তোমাদের মাবুদ আল্লাহ্ই তোমাদের সংগে যাচ্ছেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের জয়যুক্ত করার জন্য তোমাদের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমাদের সঙ্গে যাচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সঙ্গে যাচ্ছেন| তিনি তোমাদের জন্য তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তোমাদের বিজয়ী করবেন!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু তোমাদের ঈশ্বর যিনি সঙ্গে যাচ্ছেন তোমাদের জন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে এবং তোমাদের উদ্ধার করতে তোমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন।”