Deuteronomy 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কর্মকর্তারা লোকদেরকে এই কথা বলবে, তোমাদের মধ্যে কে নতুন বাড়ি নির্মাণ করে তার প্রতিষ্ঠা করে নি? সে যুদ্ধে মারা পড়লে পাছে অন্য লোক তার প্রতিষ্ঠা করে, এজন্য সে নিজের বাড়িতে ফিরে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পদাধিকারীরা সৈন্যদের উদ্দেশ্যে বলবে “তোমাদের মধ্যে কি কেউ নতুন বাড়ি তৈরি করে তা উৎসর্গ করেনি? সে বাড়ি ফিরে যাক, পাছে সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য কেউ তার বাড়িতে বসবাস করা শুরু করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অধ্যক্ষগণ লোকদিগকে এই কথা কহিবে, তোমাদের মধ্যে কে নূতন গৃহ নির্ম্মাণ করিয়া তাহার প্রতিষ্ঠা করে নাই? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রতিষ্ঠা করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অধ্যক্ষগণ লোকদিগকে এই কথা কহিবে, তোমাদের মধ্যে কে নূতন গৃহ নির্মাণ করিয়া তাহার প্রতিষ্ঠা করে নাই? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রতিষ্ঠা করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর তাদের নেতারা সৈন্যদের বলবে, ‘তোমাদের মধ্যে যদি কেউ নতুন ঘর তৈরী করে তা প্রতিষ্ঠা না করে থাকে তবে সে বাড়ী যাক; তা না হলে সে যুদ্ধে মারা গেলে অন্য কেউ সেই ঘর প্রতিষ্ঠা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর তাদের নেতারা সৈন্যদের বলবে, ‘তোমাদের মধ্যে যদি কেউ নতুন ঘর তৈরী করে তা প্রতিষ্ঠা না করে থাকে তবে সে বাড়ী যাক; তা না হলে সে যুদ্ধে মারা গেলে অন্য কেউ সেই ঘর প্রতিষ্ঠা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সৈন্যধ্যক্ষেরা সৈন্যদের সম্বোধন করে বলবে,’ তোমাদের মধ্যে কেউ যদি নতুন বাড়ি তৈরী করে তা প্রতিষ্ঠা না করে থাকে তাহলে সে বাড়ি ফিরে যাক, কারণ সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য লোকে তার গৃহ প্রতিষ্ঠা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ লেবীয় গোষ্ঠীভুক্ত পদাধিকারী সৈন্যদের বলবে, ‘তোমাদের মধ্যে কি এমন কোনও ব্যক্তি আছে যে নতুন বাড়ী তৈরী করেছে, কিন্তু সেটিকে এখনও নিবেদন করেনি? সেই ব্যক্তির অবশ্যই বাড়ী ফিরে যাওয়া উচিৎ| নয় তো সে যুদ্ধে নিহত হলে অন্য একজন ব্যক্তি তার বাড়ী নিবেদন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অধ্যক্ষরা লোকদেরকে এই কথা বলবে, “তোমাদের মধ্যে কে নতুন বাড়ি তৈরী করে তার প্রতিষ্ঠা করে নি? সে যুদ্ধে মারা গেলে পাছে অন্য লোক তার প্রতিষ্ঠা করে, এই জন্য সে নিজের বাড়ি ফিরে যাক।