Deuteronomy 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কে আঙ্গুরক্ষেত প্রস্তুত করে তার প্রথম ফল ভোগ করে নি? সে যুদ্ধে মারা পড়লে পাছে অন্য লোক তার প্রথম ফল ভোগ করে, এজন্য সে তার বাড়িতে ফিরে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ কি নতুন দ্রাক্ষাক্ষেত প্রস্তুত করেছে এবং এখনও তা উপভোগ করা শুরু করেনি? সে বাড়ি ফিরে যাক, পাছে সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য কেউ তা উপভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার প্রথম ফল ভোগ করে নাই? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রথম ফল ভোগ করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার প্রথম ফল ভোগ করে নাই? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রথম ফল ভোগ করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি আংগুর ক্ষেত করে তার ফল না খেয়ে থাকে তবে সে-ও বাড়ী যাক; তা না হলে সে যুদ্ধে মারা গেলে অন্যে সেই ক্ষেত ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি আংগুর ক্ষেত করে তার ফল না খেয়ে থাকে তবে সে-ও বাড়ী যাক; তা না হলে সে যুদ্ধে মারা গেলে অন্যে সেই ক্ষেত ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ দ্রাক্ষাকুঞ্জ রচনা করে তার ফল আস্বাদন না করে থাকে তাহলে সেও বাড়ি ফিরে যাক, কারণ সে যুদ্ধে মারা গেলে অন্য লোকে তার ফল ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখানে কি এমন কোনও ব্যক্তি আছে যে ক্ষেতে দ্রাক্ষার চারা রোপণ করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোন দ্রাক্ষা একত্রিত করেনি? সেই ব্যক্তির অবশ্যই বাড়ী ফিরে যাওয়া উচিৎ‌| কারণ যদি সেই ব্যক্তি যুদ্ধে মারা যায়, তাহলে অপর একজন ব্যক্তি তার ক্ষেতের ফল ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কে আঙ্গুর ক্ষেত তৈরী করে তার ফল ভোগ করে নি? সে যুদ্ধে মারা গেলে পাছে অন্য লোক তার ফল ভোগ করে, এই জন্য সে নিজের বাড়ি ফিরে যাক।