Deuteronomy 20:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাগ্‌দান হলেও কে বিয়ে করে নি? সে যুদ্ধে মারা পড়লে পাছে অন্য লোক সেই কন্যাকে গ্রহণ করে, এজন্য সে তার বাড়িতে ফিরে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারোর কি বিয়ের সম্বন্ধ হয়েছে কিন্তু এখনও বিয়ে হয়নি? সে বাড়ি ফিরে যাক, পাছে সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য কেউ সেই স্ত্রীকে বিয়ে করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাগ্‌দান হইলেও কে বিবাহ করে নাই? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক সেই কন্যাকে গ্রহণ করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাগ্‌দান হইলেও কে বিবাহ করে নাই? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক সেই কন্যাকে গ্রহণ করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিয়ের সম্বন্ধের পরে যদি কেউ বিয়ে না করে থাকে তবে সে-ও বাড়ী যাক; তা না হলে সে যুদ্ধে মারা গেলে অন্যে সেই স্ত্রীলোককে বিয়ে করবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিয়ের সম্বন্ধের পরে যদি কেউ বিয়ে না করে থাকে তবে সে-ও বাড়ী যাক; তা না হলে সে যুদ্ধে মারা গেলে অন্যে সেই স্ত্রীলোককে বিয়ে করবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে অথচ বিবাহ হয়নি এমন যদি কেউ থাকে তবে সেও বাড়ি ফিরে যাক, কারণ সে যুদ্ধে মারা গেলে অন্য লোক সেই কন্যাকে গ্রহণ করবে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখানে কি এমন কোনও ব্যক্তি আছে যে বিবাহের জন্য বাগদত্ত? সেই ব্যক্তির অবশ্যই বাড়ী ফিরে যাওয়া উচিৎ‌| কারণ যদি সে যুদ্ধে মারা যায়, তাহলে সে যার বাগ্দত্ত ছিল সেই স্ত্রীলোককে অপর একজন ব্যক্তি বিবাহ করবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাগ্‌দান হলেও কে বিয়ে করে নি? সে যুদ্ধে মারা গেলে পাছে অন্য লোক সেই মেয়েকে বিয়ে করে, এই জন্য সে নিজের বাড়ি ফিরে যাক।”