Deuteronomy 20:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কর্মকর্তারা লোকদের কাছে আরও কথা বলবে, তারা বলবে, ভীত ও দুর্বল অন্তরের লোক কে আছে? সে তার বাড়িতে ফিরে যাক, পাছে তার অন্তরের মত তার ভাইদের অন্তর গলে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর পদাধিকারীরা আরও বলবে, “কেউ কি ভয় পেয়েছে কিংবা দুর্বলচিত্ত? তাহলে সে বাড়ি ফিরে যাক যেন অন্য সৈনিক ভাইদের মনোবলও নষ্ট না হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধ্যক্ষগণ লোকদের কাছে আরও কথা কহিবে, তাহারা বলিবে, ভীত ও দুর্ব্বলহৃদয় লোক কে আছে? সে আপন গৃহে ফিরিয়া যাউক, পাছে তাহার হৃদয়ের ন্যায় তাহার ভ্রাতাদের হৃদয় গলিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধ্যক্ষগণ লোকদের নিকটে আরও কথা কহিবে, তাহারা বলিবে, ভীত ও দুর্বল হৃদয় লোক কে আছে? সে আপন গৃহে ফিরিয়া যাউক, পাছে তাহার হৃদয়ের ন্যায় তাহার ভ্রাতাদের হৃদয় গলিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই নেতারা আরও বলবে, ‘তোমাদের মধ্যে যদি কেউ ভয় পেয়ে থাকে কিম্বা সাহস হারিয়ে থাকে, তবে তা দেখে যাতে অন্য ইস্রায়েলীয় ভাইদের মনোবল নষ্ট হয়ে না যায় সেইজন্য সে বাড়ী ফিরে যাক।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই নেতারা আরও বলবে, ‘তোমাদের মধ্যে যদি কেউ ভয় পেয়ে থাকে কিংবা সাহস হারিয়ে থাকে, তবে তা দেখে যাতে অন্য ইসরাইলীয় ভাইদের মনোবল নষ্ট হয়ে না যায় সেইজন্য সে বাড়ী ফিরে যাক।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এছাড়াও সৈন্যাধ্যক্ষেরা সৈন্যদের আরও বললেন, ‘দুর্বলচিত্ত ভীরু কেউ যদি থেকে থাকে তবে সেও বাড়ি ফিরে যাক, তা না হলে তার সহযোদ্ধাদের চিত্তও তার মত দুর্বল হয়ে পড়বে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই লেবীয় পদাধিকারীরা সৈন্যদের একথাও জিজ্ঞাসা করবে, ‘তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে উৎসাহ হারিয়েছে এবং ভীত হয়েছে? সে অবশ্যই বাড়ী ফিরে যাবে| তাহলে সে অন্যান্য সৈন্যদেরও নিরুৎসাহ করতে পারবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অধ্যক্ষরা লোকদের কাছে আরও কথা বলবে, তারা বলবে, “ভীত ও দুর্বলহৃদয় লোক কে আছে? সে নিজের বাড়ি ফিরে যাক, পাছে তার হৃদয়ের মতো তার ভাইদের হৃদয় গলে যায়।”