Deuteronomy 21:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলে যদি তোমার আল্লাহ্‌ মাবুদ তাদেরকে তোমার হাতে তুলে দেন ও তুমি তাদেরকে বন্দী করে নিয়ে যাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতে তাদের তুলে দেবেন আর তোমরা তাদের বন্দি করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন শত্রুগণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করেন, ও তুমি তাহাদিগকে বন্দি করিয়া লইয়া যাও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার শত্রুগণের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করেন, ও তুমি তাহাদিগকে বন্দি করিয়া লইয়া যাও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শত্রুদের সংগে যুদ্ধ করতে গিয়ে যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতে তাদের তুলে দেবেন আর তোমরা তাদের বন্দী করবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“শত্রুদের সংগে যুদ্ধ করতে গিয়ে যখন তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের হাতে তাদের তুলে দেবেন আর তোমরা তাদের বন্দী করবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন শত্রুদের বিরদ্ধে যুদ্ধযাত্রা করবে তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যদি তাদের তোমাদের হাতে সমর্পণ করেন তাহলে তোমরা হয়তো তাদের বন্দী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে প্রভু তোমাদের ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তাদেরকে তোমার হাতে দেন ও তুমি তাদেরকে বন্দি করে নিয়ে যাও