Deuteronomy 21:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার বন্দীত্ব দশার কাপড় ত্যাগ করবে; পরে তোমার বাড়িতে থেকে তার পিতা-মাতার জন্য সম্পূর্ণ এক মাস শোক করবে; তারপর তুমি তার কাছে গমন করতে পারবে, তুমি তার স্বামী হবে ও সে তোমার স্ত্রী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বন্দি হবার সময় সে যে কাপড় পরেছিল সেগুলি খুলে ফেলবে। সে যখন তোমার বাড়িতে থেকে এক মাস তার বাবা-মায়ের জন্য শোক করবে, তারপর তুমি তার কাছে যেতে পারবে ও তার স্বামী হবে এবং সে তোমার স্ত্রী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপনার বন্দিত্বদশার বস্ত্র ত্যাগ করিবে; পরে তোমার গৃহে থাকিয়া আপন পিতামাতার জন্য সম্পূর্ণ এক মাস বিলাপ করিবে; তাহার পরে তুমি তাহার কাছে গমন করিতে পারিবে, তুমি তাহার স্বামী হইবে ও সে তোমার স্ত্রী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপনার বন্দিত্ব দশার বস্ত্র ত্যাগ করিবে; পরে তোমার গৃহে থাকিয়া আপন পিতামাতার জন্য সম্পূর্ণ এক মাস বিলাপ করিবে; তাহার পরে তুমি তাহার নিকটে গমন করিতে পারিবে, তুমি তাহার স্বামী হইবে ও সে তোমার স্ত্রী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর বন্দী হবার সময়ে তার গায়ে যে সব কাপড়-চোপড় ছিল তা খুলে ফেলবে। এর পর তার বাড়ীতে থেকে সেই স্ত্রীলোকটি পুরো এক মাস তার মা-বাবার জন্য শোক করবে। তারপর সেই লোকটি তাকে বিয়ে করে তার স্বামী হবে এবং স্ত্রীলোকটিও তার স্ত্রী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর বন্দী হবার সময়ে তার গায়ে যে সব কাপড়-চোপড় ছিল তা খুলে ফেলবে। এর পর তার বাড়ীতে থেকে সেই স্ত্রীলোকটি পুরো এক মাস তার মা-বাবার জন্য শোক করবে। তারপর সেই লোকটি তাকে বিয়ে করে তার স্বামী হবে এবং স্ত্রীলোকটিও তার স্ত্রী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং বন্দীর পোষাক পরিত্যাগ করবে। তারপর সে তার বাড়িতে থেকে নিজের পিতামাতার জন্য এক মাস কাল শোক পালন করবে। এরপরে সেই ব্যক্তি ঐ নারীকে গ্রহণ করতে পারবে। তখন সে ঐ নারীর স্বামী হবে এবং ঐ নারী তার স্ত্রী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যে জামাকাপড়গুলি পরে আছে যার থেকে বোঝা যায় যে সে যুদ্ধে বন্দীনী ছিল, সেগুলি সে অবশ্যই খুলে ফেলবে| সে অবশ্যই পুরো এক মাস তোমার বাড়ীতে থাকবে এবং বাবা মাকে হারানোর জন্য বিলাপ করবে| এরপর তুমি তার কাছে যেতে পার এবং তার স্বামী হতে পার| সে তোমার স্ত্রী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজের বন্দিত্বের পোশাক ত্যাগ করবে; পরে তোমার বাড়ি থেকে নিজের বাবামায়ের জন্য সম্পূর্ণ এক মাস শোক করবে; তার পরে তুমি তার কাছে যেতে পারবে, তুমি তার স্বামী হবে ও সে তোমার স্ত্রী হবে।