Deuteronomy 21:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তোমার প্রাচীনবর্গরা ও বিচারকেরা বাইরে গিয়ে সেই লাশের চারদিকে কোন নগর কত দূর তা মেপে দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তোমাদের প্রবীণ নেতারা ও বিচারকেরা বাইরে গিয়ে সেই মৃতদেহ থেকে সবচেয়ে কাছের নগর কত দূর তা মেপে দেখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তোমার প্রাচীনবর্গ ও বিচারকর্ত্তৃগণ বাহিরে গিয়া সেই শবের চারিদিকে কোন্ নগর কত দূর, তাহা মাপিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তোমার প্রাচীনবর্গ ও বিচারকর্তৃগণ বাহিরে গিয়া সেই শবের চারিদিকে কোন্ নগর কত দূর, তাহা মাপিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থায় তোমাদের বৃদ্ধ নেতারা ও বিচারকেরা বাইরে গিয়ে সেই মৃতদেহ থেকে কাছের গ্রাম বা শহরগুলো কত দূরে তা মেপে দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থায় তোমাদের বৃদ্ধ নেতারা ও বিচারকেরা বাইরে গিয়ে সেই লাশ থেকে কাছের গ্রাম বা শহরগুলো কত দূরে তা মেপে দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমাদের নেতৃবৃন্দ ও বিচারপতিরা এসে নিহত ব্যক্তির কাছ থেকে আশেপাশের নগরগুলির দূরত্ব নির্ধারণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তোমাদের দলনেতারা এবং বিচারকরা সেখানে যাবে এবং নিহত ব্যক্তির চারদিকের শহরগুলোর দূরত্ব পরিমাপ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তোমার প্রাচীনরা ও বিচারকর্তারা বাইরে গিয়ে সেই মৃতদেহের চারদিকে কোন্ শহর কত দূর, তা মাপবে।