Deuteronomy 21:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তার লাশ রাত বেলায় গাছের উপরে থাকতে দেবে না, কিন্তু নিশ্চয় সেদিনই তাকে দাফন করবে; কেননা যে ব্যক্তিকে টাঙ্গান হয়, সে আল্লাহ্র বদদোয়াগ্রস্ত; তোমার আল্লাহ্ মাবুদ অধিকার হিসেবে যে ভূমি তোমাকে দিচ্ছেন, তুমি তোমার সেই ভূমি নাপাক করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে সকাল পর্যন্ত তার দেহ গাছে টাঙিয়ে রাখবে না। সেদিনই তাকে কবর দিতে হবে, কারণ যাকে গাছে টাঙানো হয় সে ঈশ্বরের অভিশপ্ত। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিচ্ছেন তা তোমরা অশুচি করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তাহার শব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাহাকে কবর দিবে; কেননা যে ব্যক্তিকে টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে ভূমি তোমাকে দিতেছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তাহার শব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাহাকে কবর দিবে; কেননা যে ব্যক্তিকে টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে ভূমি তোমাকে দিতেছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সকাল পর্যন্ত তার দেহ গাছে টাংগিয়ে রাখা চলবে না। সেই দিনই তাকে কবর দিয়ে ফেলতে হবে, কারণ গাছে টাংগিয়ে রাখা লোক ঈশ্বরের অভিশপ্ত। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন তা তোমরা অশুচি করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সকাল পর্যন্ত তার লাশ গাছে টাংগিয়ে রাখা চলবে না। সেই দিনই তাকে দাফন করে ফেলতে হবে, কারণ গাছে টাংগিয়ে রাখা লোক আল্লাহ্র বদদোয়াপ্রাপ্ত। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দিতে যাচ্ছেন তা তোমরা নাপাক করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা তাকে গাছে ঝুলিয়ে ফাঁসী দেবে। কিন্তু তার মৃতদেহ রাত্রে গাছে ঝুলিয়ে রাখবে না, সেই দিনই তাকে কবর দেবে। কারণ যে ব্যক্তিকে গাছে ঝুলানো হয় সে ঈশ্বর কর্তৃক অভিশপ্ত। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশ তোমরা অশুচি করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সারা রাত ধরে সেই মৃতদেহকে গাছে ঝুলিয়ে রেখো না কিন্তু নিশ্চিতভাবে সেই একই দিনে সেই ব্যক্তিকে কবর দিও| কেন? কারণ গাছে ঝোলানো সেই লোকটি ঈশ্বরের দ্বারা অভিশপ্ত| প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশকে তোমরা কখনই অশুচি করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তার মৃতদেহ রাতে গাছের ওপরে থাকতে দেবে না, কিন্তু নিশ্চয় সেই দিন ই তাকে কবর দেবে; কারণ যে ব্যক্তিকে টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে ভূমি তোমাকে দিচ্ছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করবে না।