Deuteronomy 21:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যে নগর ঐ নিহত লোকের নিকটস্থ হবে, সেখানকার প্রাচীনবর্গরা পাল থেকে এমন একটি বক্না বাছুর নেবে যা দ্বারা কোন কাজ হয় নি, যেটি এখনও জোয়াল বহন করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যে নগর মৃতদেহের কাছে সেখানকার প্রবীণ নেতারা একটি বকনা-বাছুর নেবে যেটি কখনও কোনও কাজ করেনি ও যার কাঁধে কখনও জোয়াল দেওয়া হয়নি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যে নগর ঐ হত লোকের নিকটস্থ হইবে, তথাকার প্রাচীনবর্গ পাল হইতে এমন একটী গোবৎসা লইবে, যাহা দ্বারা কোন কার্য্য হয় নাই, যে যোঁয়ালি বহন করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যে নগর ঐ হত লোকের নিকটস্থ হইবে, তথাকার প্রাচীনবর্গ পাল হইতে এমন একটি গোবৎসা লইবে, যাহা দ্বারা কোন কার্য হয় নাই, যে জোয়ালি বহন করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতদেহ থেকে যে জায়গাটা সবচেয়ে কাছে পড়বে সেখানকার বৃদ্ধ নেতাদের এমন একটা বক্না বাছুর নিতে হবে যাকে কখনও কাজে লাগানো হয় নি এবং যার কাঁধে কখনও জোয়াল দেওয়া হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাশ থেকে যে জায়গাটা সবচেয়ে কাছে পড়বে সেখানকার বৃদ্ধ নেতাদের এমন একটা বক্না বাছুর নিতে হবে যাকে কখনও কাজে লাগানো হয় নি এবং যার কাঁধে কখনও জোয়াল দেওয়া হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিহত ব্যক্তির সবচেয়ে কাছে যে নগর, সেখানকার নেতৃবৃন্দ একটি গোবৎস সংগ্রহ করবে যেটিকে কোন কাজে ব্যবহার করা হয় নি এবং যেটি জোয়াল বহন করে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তোমরা জানতে পারবে কোন শহরটি নিহত ব্যক্তির সব থেকে কাছে, তখন সেই শহরের দলনেতারা তাদের পশুশালা থেকে এমন একটি গোবৎস নিয়ে আসবে যাকে কখনই কোন কাজে ব্যবহার করা হয় নি এবং যে যোয়ালি বহন করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যে শহর ঐ মারা যাওয়া লোকের কাছাকাছি হবে, সেখানকার প্রাচীনরা পাল থেকে এমন একটি গরুর বাচ্চা নেবে, যার মাধ্যমে কোনো কাজ হয়নি, যে যোঁয়ালী বহন করে নি।