Deuteronomy 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই নগরের প্রধান ব্যক্তিবর্গ সেই বক্‌না বাছুরকে এমন কোন একটি উপত্যকায় আনবে যেখানে সবসময় পানির স্রোত বয়ে যায় এবং চাষ করা বা বীজবপন হয় না, সেই উপত্যকায় তার ঘাড় ভেঙ্গে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তারা সেটিকে এমন এক উপত্যকায় নিয়ে যাবে যেখানে একটি জলস্রোত আছে আর চাষ বা বীজবপন করা হয়নি। সেই উপত্যকায় তারা বকনা-বাছুরটির ঘাড় ভেঙে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই নগরের প্রাচীনবর্গ সেই গোবৎসাকে এমন কোন একটী উপত্যকায় আনিবে, যেখানে জলস্রোত নিত্য বহে, এবং চাস বা বীজবপন হয় না, ও সেই উপত্যকায় তাহার গ্রীবা ভাঙ্গিয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই নগরের প্রাচীনবর্গ সেই গোবৎসাকে এমন কোন একটি উপত্যকায় আনিবে, যেখানে জলস্রোত নিত্য বহে, এবং চাষ বা বীজবপন হয় না, সেই উপত্যকায় তাহার গ্রীবা ভাঙ্গিয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেখানে কখনও চাষ করা কিম্বা বীজ বোনা হয় নি এবং যেখানে একটা নদী বয়ে যাচ্ছে, বক্‌না বাছুরটাকে তেমন একটা উপত্যকায় তাদের নিয়ে যেতে হবে। সেই উপত্যকায় তারা বক্‌না বাছুরটার ঘাড় ভেংগে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেখানে কখনও চাষ করা কিংবা বীজ বোনা হয় নি এবং যেখানে একটা নদী বয়ে যাচ্ছে, বক্‌না বাছুরটাকে তেমন একটা উপত্যকায় তাদের নিয়ে যেতে হবে। সেই উপত্যকায় তারা বক্‌না বাছুরটার ঘাড় ভেংগে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সেই নগরের নেতৃবৃন্দ ঐ গোবৎসটিকে একটি উপত্যকায় নিয়ে যাবে যেখানে জলস্রোত আছে এবং যেখানে কৃষিকাজ হয় না। সেখানে তারা ঐ গোবৎসের ঘাড় ভেঙ্গে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শহরের দলনেতারা তখন গোবৎসটিকে এমন একটি উপত্যকায় নামিয়ে আনবে যেখানে সবসময় জলের স্রোত বয়| এটিকে অবশ্যই এমন একটি উপত্যকা হতে হবে যা কখনও চাষ করা হয়নি বা যেখানে কিছু রোপণ করা হয়নি| এরপর নেতারা সেই উপত্যকায় গোবৎসটির ঘাড় ভাঙ্গবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই শহরের প্রাচীনরা সেই গরুর বাচ্চাকে এমন কোনো একটি উপত্যকায় আনবে, যেখানে জলস্রোত সবদিন বয়ে চলে এবং চাষ বা বীজবপন হয় না ও সেই উপত্যকায় তার ঘাড় ভেঙে ফেলবে।