Deuteronomy 21:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লেবির সন্তান ইমামেরা কাছে আসবে, কেননা তাদেরকেই তোমার আল্লাহ্‌ মাবুদ তাঁর পরিচর্যা করার ও মাবুদের নামে দোয়া করার জন্য মনোনীত করেছেন; এবং তাদের কথা অনুসারে প্রত্যেক ঝগড়া ও আঘাতের বিচার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয় যাজকেরা সামনে এগিয়ে যাবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের মনোনীত করেছেন পরিচর্যা কাজের জন্য, সদাপ্রভুর নামে আশীর্বাদ উচ্চারণ করার জন্য এবং বিবাদের ও শারীরিক আক্রমণের বিচার করার জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লেবির সন্তান যাজকেরা নিকটে আসিবে, কেননা তাহাদিগকেই তোমার ঈশ্বর সদাপ্রভু আপনার পরিচর্য্যার্থে ও সদাপ্রভুর নামে আশীর্ব্বাদ করণার্থে মনোনীত করিয়াছেন; এবং তাহাদের বাক্যানুসারে প্রত্যেক বিবাদের ও আঘাতের বিচার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লেবির সন্তান যাজকেরা নিকটে আসিবে, কেননা তাহাদিগকেই তোমার ঈশ্বর সদাপ্রভু আপনার পরিচর্যার্থে ও সদাপ্রভুর নামে আশীর্বাদ করণার্থে মনোনীত করিয়াছেন; এবং তাহাদের বাক্যানুসারে প্রত্যেক বিবাদের ও আঘাতের বিচার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিতেরা, অর্থাৎ লেবি-গোষ্ঠীর লোকেরা সামনে এগিয়ে যাবে, কারণ সেবা-কাজ করবার জন্য, সদাপ্রভুর নামে আশীর্বাদ উচ্চারণ করবার জন্য এবং ঝগড়া-বিবাদ ও মারধরের বিচার করবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরই বেছে নিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমামেরা, অর্থাৎ লেবি-গোষ্ঠীর লোকেরা সামনে এগিয়ে যাবে, কারণ এবাদত-কাজ করবার জন্য, মাবুদের নামে দোয়া উচ্চারণ করবার জন্য এবং ঝগড়া-বিবাদ ও মারধরের বিচার করবার জন্য তোমাদের মাবুদ আল্লাহ্‌ তাদেরই বেছে নিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর লেবির বংশধর পুরোহিতেরা, যাদের তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর পরিচর্যা ও প্রভুর নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য মনোনীত করেছেন, তারা এগিয়ে আসবে। সমস্ত বিবাদ ও সংঘর্ষের বিচারে তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা, লেবীর উত্তরপুরুষরা অবশ্যই সেখানে যাবে| (প্রভু তোমাদের ঈশ্বর তাঁর সেবার জন্য এবং তাঁর নামে লোকদের আশীর্বাদ করার জন্য এই যাজকদের নির্বাচিত করেছেন| এবং সমস্ত বিবাদ ও আঘাতের বিচার তারাই করবেন|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লেবির সন্তান যাজকেরা কাছে আসবে, কারণ তাদেরকেই তোমার ঈশ্বর সদাপ্রভু নিজের সেবার জন্যে ও সদাপ্রভুর নামে আশীর্বাদ করার জন্যে মনোনীত করেছেন এবং তাদের কথা অনুসারে প্রত্যেক বিবাদের ও আঘাতের বিচার হবে।