Deuteronomy 22:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কোন ভাইয়ের বলদ কিংবা ভেড়াকে পথহারা হতে দেখলে তুমি তোমার কর্তব্য থেকে সরে যেও না; অবশ্য তোমার ভাইয়ের কাছে তাদেরকে ফিরিয়ে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ইস্রায়েলী ভাইয়ের কোনও গরু বা মেষকে পথ হারিয়ে অন্য কোথাও চলে যেতে দেখলে তুমি চুপ করে বসে থাকবে না কিন্তু তাকে তার মালিকের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার কোন ভ্রাতার বলদ কিম্বা মেষকে পথহারা হইতে দেখিলে তুমি তাহাদের হইতে গা ঢাকা দিও না; অবশ্য আপন ভ্রাতার নিকটে তাহাদিগকে ফিরাইয়া আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার কোন ভ্রাতার বলদ কিম্বা মেষকে পথহারা হইতে দেখিলে তুমি তাহাদের হইতে গা ঢাকা দিও না; অবশ্য তোমার ভ্রাতার নিকটে তাহাদিগকে ফিরাইয়া আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ইস্রায়েলীয় ভাইয়ের কোন গরু বা ভেড়াকে পথ হারিয়ে অন্য কোথাও চলে যেতে দেখলে তোমরা চুপ করে বসে থাকবে না। তোমরা অবশ্যই সেটা তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের ইসরাইলীয় ভাইয়ের কোন গরু বা ভেড়াকে পথ হারিয়ে অন্য কোথাও চলে যেতে দেখলে তোমরা চুপ করে বসে থাকবে না। তোমরা অবশ্যই সেটা তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার স্বজাতীয় কোন ভাইয়ের বলদ কি ভেড়া যদি পথ হারায় তবে তাদের দেখে তুমি নিজের দায়িত্ব এড়িয়ে যেও না। তুমি অবশ্যই তাদের তোমার ভাইয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি দেখ যে তোমাদের প্রতিবেশীর বলদ বা মেষগুলি পথ হারিয়েছে, তবে তোমরা বিষয়টিকে উপেক্ষা করবে না| সেটিকে অবশ্যই তার মালিকের কাছে ফিরিয়ে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার কোনো ভাইয়ের বলদ কিংবা মেষকে বিপথগামী হতে দেখলে তুমি তাদের থেকে গা ঢাকা দিও না; অবশ্য নিজের ভাইয়ের কাছে তাদেরকে ফিরিয়ে আনবে।