Deuteronomy 22:14 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তার নামে অপবাদ দেয় ও তার দুর্নাম করে বলে, আমি এই স্ত্রীকে বিয়ে করেছি বটে, কিন্তু মিলন-কালে এর সতীত্বের চিহ্ন পেলাম না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার নিন্দা ও বদনাম করে, বলে, “আমি এই স্ত্রীলোককে বিয়ে করেছিলাম, কিন্তু সে যে কুমারী তার মধ্যে সেই প্রমাণ আমি পেলাম না,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহার নামে অপবাদ দেয়, ও তাহার দুর্নাম করিয়া বলে, আমি এই স্ত্রীকে বিবাহ করিয়াছি বটে, কিন্তু সঙ্গকালে ইহার কৌমার্য্যের চিহ্ন পাইলাম না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহার নামে অপবাদ দেয় ও তাহার দুর্নাম করিয়া বলে, আমি এই স্ত্রীকে বিবাহ করিয়াছি বটে, কিন্তু সঙ্গকালে ইহার কৌমার্যের চিহ্ন পাইলাম না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিথ্যা অভিযোগ করে বলে, ‘আমি এই নারীকে বিবাহ করেছি, কিন্তু এর কুমারীত্বের প্রমাণ পাই নি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জন্য সে মিথ্যাভাবে বলতে পারে, ‘আমি এই স্ত্রীলোকটিকে বিবাহ করেছিলাম বটে কিন্তু যৌন সহবাসের সময় দেখলাম যে সে কুমারী নয়|’ এই বলে সে সেই স্ত্রীলোকটির উপর দুর্নাম আনতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তার নামে অপবাদ করে ও তার অপমান করে বলে, “আমি এই স্ত্রীকে বিয়ে করেছি বটে, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, আমি তার মধ্যে কুমারীত্বের চিহ্ন পেলাম না;”