Deuteronomy 22:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে সেই কন্যার পিতা-মাতা তার সতীত্বের চিহ্ন নিয়ে নগরের প্রধান ব্যক্তিবর্গের কাছে নগর-দ্বারে উপস্থিত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে সেই স্ত্রীলোকের বাবা-মা নগরের দ্বারে প্রবীণ নেতাদের কাছে তার কুমারী অবস্থার প্রমাণ নিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে সেই কন্যার পিতামাতা তাহার কৌমার্য্যের চিহ্ন লইয়া নগরের প্রাচীনবর্গের নিকটে নগর-দ্বারে উপস্থিত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে সেই কন্যার পিতামাতা তাহার কৌমার্যের চিহ্ন লইয়া নগরের প্রাচীনবর্গের নিকটে নগর-দ্বারে উপস্থিত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেই মেয়ের মা-বাবা গ্রাম বা শহরের ফটকে বৃদ্ধ নেতাদের কাছে তার কুমারী অবস্থার প্রমাণ নিয়ে যাবে এবং তার বাবা বলবে, ‘আমি এই লোকের সংগে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম কিন্তু সে তাকে অপছন্দ করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেই মেয়ের মা-বাবা গ্রাম বা শহরের সদর দরজায় বৃদ্ধ নেতাদের কাছে তার সতীত্বের প্রমাণ নিয়ে যাবে এবং তার পিতা বলবে, ‘আমি এই লোকের সংগে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম কিন্তু সে তাকে অপছন্দ করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সেই কন্যার পিতামাতা তার কুমারীত্বের প্রমাণ নিয়ে নগরের নেতৃবৃন্দের সাক্ষাতে নগরদ্বারে উপস্থিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই রকম ঘটলে মেয়েটির পিতা-মাতা সেই মেয়েটির কুমারীত্বের প্রমাণ নিয়ে নগরের প্রবীণদের সাথে নগরের সভাস্থলে উপস্থিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সেই মেয়ের বাবা মা তার কুমারীত্বের চিহ্ন নিয়ে শহরের প্রাচীনদের কাছে শহরের দরজায় উপস্থিত করবে।