Deuteronomy 22:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কন্যার পিতা তাদের বলবে, আমি এই ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে তাকে ঘৃণা করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বাবা প্রবীণ নেতাদের বলবে, “আমি এই লোকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে তাকে অপছন্দ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কন্যার পিতা প্রাচীনবর্গকে বলিবে, আমি এই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিয়াছিলাম, কিন্তু এ তাহাকে ঘৃণা করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কন্যার পিতা প্রাচীনবর্গকে বলিবে, আমি এই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিয়াছিলাম, কিন্তু এ তাহাকে ঘৃণা করে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কন্যার পিতা নেতৃবৃন্দকে বলবে, আমি এই ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিবাহ দিয়েছিলাম কিন্তু সে তাকে অবহেলা করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেয়েটির পিতা প্রবীণদের বলবেন, ‘আমি আমার মেয়েকে এই লোকটির হাতে তার স্ত্রী হিসাবে দিয়েছিলাম কিন্তু এখন সে তাকে পছন্দ করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মেয়ের বাবা প্রাচীনদেরকে বলবে, “আমি এই লোকের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু এ তাকে ঘৃণা করে;