Deuteronomy 22:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, এই অপবাদ দিয়ে বলে, আমি তোমার কন্যার সতীত্বের চিহ্ন পাই নি; কিন্তু এই দেখুন আমার কন্যার সতীত্বের চিহ্ন। আর তারা নগরের প্রধান ব্যক্তিবর্গের সাক্ষাতে সেই ব্যবহার করা কাপড় মেলে ধরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সে তার নিন্দা করে বলছে, ‘আমি আপনার মেয়েকে কুমারী অবস্থায় পাইনি।’ কিন্তু এই দেখুন আমার মেয়ের কুমারী অবস্থার প্রমাণ।” পরে তারা সেই কাপড় নগরের প্রবীণ নেতাদের সামনে মেলে ধরবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, এ অপবাদ দিয়া বলে, আমি তোমার কন্যার কৌমার্য্যের চিহ্ন পাই নাই; কিন্তু আমার কন্যার কৌমার্য্যের চিহ্ন এই দেখুন। আর তাহারা নগরের প্রাচীনবর্গের সাক্ষাতে সেই বস্ত্র বিস্তার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, এ অপবাদ দিয়া বলে, আমি তোমার কন্যার কৌমার্যের চিহ্ন পাই নাই; কিন্তু আমার কন্যার কৌমার্যের চিহ্ন এই দেখুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এখন সে তার নিন্দা করে বলছে যে, সে তাকে কুমারী অবস্থায় পায় নি। কিন্তু এই দেখুন, আমার মেয়ের কুমারী অবস্থার প্রমাণ।’ এই বলে তারা বৃদ্ধ নেতাদের সামনে তার ব্যবহার করা কাপড় মেলে ধরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এখন সে তার নিন্দা করে বলছে যে, সে তাকে সতী অবস্থায় পায় নি। কিন্তু এই দেখুন, আমার মেয়ের সতীত্বের প্রমাণ।’ এই বলে তারা বৃদ্ধ নেতাদের সামনে তার ব্যবহার করা কাপড় মেলে ধরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং অপবাদ রটিয়ে বলছে যে সে আমার কন্যার কুমারীত্বের প্রমাণ পায় নি। কিন্তু এই দখুন আমার কন্যার কুমারীত্বের প্রমাণ। নগরের নেতৃত্ববৃন্দের সামনে তারা সেই বস্ত্রখণ্ড প্রদর্শন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই লোকটি আমার মেয়ের নামে মিথ্যা বলেছে| সে বলেছে, “তোমার মেয়ে কুমারী ছিল না|” কিন্তু এই দেখুন আমার মেয়ে যে কুমারী তার প্রমাণ|’ এই বলে তারা কাপড়টি নগরের প্রবীণদের দেখাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, এ অপবাদ দিয়ে বলে, আমি তোমার মেয়ের কুমারীত্বের চিহ্ন পাইনি; কিন্তু আমার মেয়ের কুমারীত্বের চিহ্ন এই দেখুন। আর তারা শহরের প্রাচীনদের সামনে সেই পোশাক বাড়িয়ে দেবে।”