Deuteronomy 22:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার এক শত (শেকল) রূপা দণ্ড হিসাবে কন্যার পিতাকে দেবে, কেননা সেই ব্যক্তি ইসরাইলীয় এক জন সতী নারীর উপরে দুর্নাম এনেছে; আর সে তার স্ত্রী হবে, ঐ পুরুষ তার সারা জীবনে তাকে তালাক দিতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার কাছ থেকে তারা জরিমানা হিসেবে একশো শেকল রুপো আদায় করে মেয়েটির বাবাকে দেবে, কারণ এই লোকটি একজন ইস্রায়েলী কুমারী মেয়ের বদনাম করেছে। সে তার স্ত্রীই থাকবে; আর সে যতদিন বেঁচে থাকবে তাকে ছেড়ে দিতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার এক শত [শেকল] রৌপ্য দণ্ড করিয়া কন্যার পিতাকে দিবে, কেননা সেই ব্যক্তি ইস্রায়েলীয় এক কুমারীর উপরে দুর্নাম আনিয়াছে; আর সে তাহার স্ত্রী হইবে, ঐ পুরুষ যাবজ্জীবন তাহাকে ত্যাগ করিতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার একশত [শেকল] রৌপ্য দণ্ড করিয়া কন্যার পিতাকে দিবে, কেননা সেই ব্যক্তি ইস্রায়েলীয় এক কুমারীর উপরে দুর্নাম আনিয়াছে; আর সে তাহার স্ত্রী হইবে, ঐ পুরুষ যাবজ্জীবন তাহাকে ত্যাগ করিতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার কাছ থেকে তারা জরিমানা হিসাবে এক কেজি রূপা আদায় করে মেয়েটির বাবাকে দেবে, কারণ সে একজন ইস্রায়েলীয় কুমারী মেয়ের নামে বদনাম করেছে। এছাড়া মেয়েটি তার স্ত্রী-ই থাকবে এবং তার স্বামী জীবনে কখনও তাকে ছেড়ে দিতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার কাছ থেকে তারা জরিমানা হিসাবে এক কেজি রূপা আদায় করে মেয়েটির বাবাকে দেবে, কারণ সে একজন ইসরাইলীয় সতী মেয়ের নামে বদনাম করেছে। এছাড়া মেয়েটি তার স্ত্রী-ই থাকবে এবং তার স্বামী জীবনে কখনও তাকে ছেড়ে দিতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই লোকটির কাছ থেকে তারা একশো শেকেল পরিমাণ রূপো জরিমানা আদায় করে কন্যার পিতাকে দেবে, কারণ সেই ব্যক্তি এক ইসরায়েলী নারীর নামে কলঙ্ক রটনা করেছে। সেই কন্যা তার স্ত্রী হবে এবং সেই ব্যক্তি আর কোনদিন তাকে ত্যাগ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অবশ্যই লোকটির জন্য 40 আউন্স রৌপ্য জরিমানা করবে| সেই টাকা যেন মেয়েটির পিতাকে দেওয়া হয়, কারণ মেয়েটির স্বামী একজন ইস্রায়েলীয় কুমারীর উপর দুর্নাম এনেছে| আর সেই মেয়েটি সেই লোকটির স্ত্রী হয়েই থাকবে| সেই লোকটি তার জীবনকালে তাকে বিবাহ বিচ্ছেদ দিতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার একশো [শেকল] রূপা শাস্তি দিয়ে মেয়ের বাবাকে দেবে, কারণ সেই লোক ইস্রায়েলীয় এক কুমারীর উপরে বদনাম এনেছে; আর সে তার স্ত্রী হইবে, ঐ লোক সারাজীবন তাকে ত্যাগ করতে পারবে না।