Deuteronomy 22:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তোমরা সেই দু’জনকে বের করে নগর-দ্বারের কাছে এনে পাথর ছুঁড়ে হত্যা করবে; সেই কন্যাকে হত্যা করবে, কেননা নগরের মধ্যে থাকলেও সে চিৎকার করে নি এবং সেই পুরুষকে হত্যা করবে, কেননা সে তার প্রতিবেশীর স্ত্রীকে তার সম্মান ভ্রষ্ট করেছে; এভাবে তুমি তোমার মধ্য থেকে দুষ্টাচার লোপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা দুজনকেই নগরের দ্বারের কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে—মেয়েটিকে মেরে ফেলবে কারণ নগরের মধ্যে থেকেও সে সাহায্যের জন্য চিৎকার করেনি, আর পুরুষটিকে মেরে ফেলতে হবে কারণ সে অন্যের স্ত্রীকে নষ্ট করেছে। তোমরা তোমাদের মধ্য থেকে এরকম দুষ্টতা শেষ করে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তোমরা সেই দুই জনকে বাহির করিয়া নগরদ্বারের নিকটে আনিয়া প্রস্তরাঘাতে বধ করিবে; সেই কন্যাকে বধ করিবে, কেননা নগরের মধ্যে থাকিলেও সে চীৎকার করে নাই, এবং সেই পুরুষকে বধ করিবে, কেননা সে আপন প্রতিবাসীর স্ত্রীকে মানভ্রষ্টা করিয়াছে; এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তোমরা সেই দুই জনকে বাহির করিয়া নগরদ্বারের নিকটে আনিয়া প্রস্তরাঘাতে বধ করিবে; সেই কন্যাকে বধ করিবে, কেননা নগরের মধ্যে থাকিলেও সে চিৎকার করে নাই, এবং সেই পুরুষকে বধ করিবে, কেননা সে আপন প্রতিবাসীর স্ত্রীকে মানভ্রষ্টা করিয়াছে; এইরূপে তুমি তোমার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তাদের দু’জনকেই সেখানকার ফটকের কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। মেয়েটিকে মেরে ফেলতে হবে কারণ গ্রাম বা শহরের মধ্যে থেকেও সে সাহায্যের জন্য চিৎকার করে নি, আর পুরুষটিকে মেরে ফেলতে হবে কারণ সে অন্যের স্ত্রীকে নষ্ট করেছে। তোমাদের মধ্য থেকে এই রকম মন্দতা তোমরা শেষ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তাদের দু’জনকেই সেখানকার সদর দরজার কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। মেয়েটিকে হত্যা করতে হবে কারণ গ্রাম বা শহরের মধ্যে থেকেও সে সাহায্যের জন্য চিৎকার করে নি, আর পুরুষটিকে হত্যা করতে হবে কারণ সে অন্যের স্ত্রীকে নষ্ট করেছে। তোমাদের মধ্য থেকে এই রকম খারাপী তোমরা শেষ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা দুজনকেই নগরদ্বারে এনে পাথর মেরে বধ করবে। সেই যুবতীকে বধ করবে এই জন্য যে সে নগরের মধ্যে থেকেও সাহায্যের জন্য চীৎকার করে নি। সেই পুরুষকে বধ করবে কারণ সে তার প্রতিবেশীর বাগদত্তাকে মর্যাদাভ্রষ্ট করেছে। এই ভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই রকম ঘটলে তুমি অবশ্যই তাদের দুজনকে নগরের দ্বারে সকলের সামনে নিয়ে এসে পাথর মেরে হত্যা করবে| লোকটিকে হত্যা করার কারণ সে অপরের স্ত্রীর সাথে যৌন পাপ করেছে; এবং মেয়েটিকে হত্যা করার কারণ সে নগরের মধ্যে থাকলেও সাহায্যের জন্য চিৎকার করে নি| তোমরা অবশ্যই এই ভাবে লোকদের মধ্য হতে এই দুষ্টাচার দূর করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তোমরা সেই দুই জনকে বের করে শহরের দরজার কাছে এনে পাথরের আঘাতে হত্যা করবে; সেই মেয়েকে হত্যা করবে, কারণ শহরের মধ্যে থাকলেও সে চিৎকার করে নি এবং সেই লোককে হত্যা করবে, কারণ সে নিজের প্রতিবেশীর স্ত্রীকে অসম্মান করেছে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।