Deuteronomy 22:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কন্যার প্রতি তুমি কিছুই করবে না; সে কন্যা প্রাণদণ্ডের যোগ্য কোন গুনাহ্ করে নি; ফলত যেমন কোন মানুষ তার প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে প্রাণে খুন করে, এও সেরকম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেয়েটির প্রতি তোমরা কিছু করবে না; মৃত্যুর শাস্তি পাওয়ার মতো কোনও পাপ সে করেনি। এটি একজন তার প্রতিবেশীকে আক্রমণ করে মেরে ফেলবার মতোই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কন্যার প্রতি তুমি কিছুই করিবে না; সে কন্যাতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নাই; ফলতঃ যেমন কোন মনুষ্য আপন প্রতিবাসীর বিরুদ্ধে উঠিয়া তাহাকে প্রাণে বধ করে, ইহাও তদ্রূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কন্যার প্রতি তুমি কিছুই করিবে না; সেই কন্যাতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নাই; ফলতঃ যেমন কোন মনুষ্য আপন প্রতিবাসীর বিরুদ্ধে উঠিয়া তাহাকে প্রাণে বধ করে, ইহাও তদ্রূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেয়েটির প্রতি তোমরা কিছু করবে না; মৃত্যুর শাস্তি পাবার মত কোন পাপ সে করে নি। এটা একজন আর একজনকে ধরে মেরে ফেলবার মতই,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেয়েটির প্রতি তোমরা কিছু করবে না; মৃত্যুর শাস্তি পাবার মত কোন গুনাহ্ সে করে নি। এটা একজন আর একজনকে ধরে হত্যা করবার মতই,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই যুবতীর প্রতি তোমরা কিছুই করবে না কারণ সে মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ করে নি। কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আক্রমণ করে হত্যা করলে যা হয় এই ব্যাপারও ঠিক তেমনই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই সেই মেয়েটির প্রতি কিছু করবে না| সে মৃত্যুর যোগ্য এমন কোন অপরাধ করে নি| এই ঘটনা প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে হত্যা করার মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মেয়ের প্রতি তুমি কিছুই করবে না; সে মেয়েতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নেই; কারণ যেমন কোনো মানুষ নিজের প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে প্রাণে হত্যা করে, এটাও সেরকম।