Deuteronomy 22:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সেই পুরুষ মাঠে তাকে পেয়েছিল; ঐ বাগ্‌দত্তা কন্যা চিৎকার করলেও তার উদ্ধারকর্তা কেউ ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ লোকটি মাঠে মেয়েটিকে পেয়েছিল, আর বাগদত্তা মেয়েটি যদিও চিৎকার করেছিল, তবুও তাকে রক্ষা করবার মতো কেউ সেখানে ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সেই পুরুষ মাঠে তাহাকে পাইয়াছিল, ঐ বাগ্দত্তা কন্যা চীৎকার করিলেও তাহার নিস্তারকর্ত্তা কেহ ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সেই পুরুষ মাঠে তাহাকে পাইয়াছিল; ঐ বাগ্‌দত্তা কন্যা চিৎকার করিলেও তাহার নিস্তারকর্তা কেহ ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ লোকটি মেয়েটিকে খোলা মাঠে পেয়েছিল আর বিয়ের কথা দেওয়া মেয়েটি যদিও চিৎকার করেছিল তবুও তাকে রক্ষা করবার মত কেউ সেখানে ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ লোকটি মেয়েটিকে খোলা মাঠে পেয়েছিল আর বিয়ের কথা দেওয়া মেয়েটি যদিও চিৎকার করেছিল তবুও তাকে রক্ষা করবার মত কেউ সেখানে ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই লোকটি খোলা মাঠে তার উপর বল প্রয়োগ করেছিল, বাগদত্তা ঐ কুমারী সাহায্যের জন্য চীৎকার করলেও তাকে রক্ষা করার কেউ সেখানে ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি ক্ষেতে সেই বাগ্দত্তা মেয়েটিকে দেখে তাকে আক্রমণ করল| হয়তো মেয়েটি সাহায্যের জন্যও চিৎকার করেছিল কিন্তু সাহায্যের জন্য কেউ ছিল না| সুতরাং তাকে যেন শাস্তি দেওয়া না হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই লোক মাঠে তাকে পেয়েছিল; ওই বাগদত্তা মেয়ে চিৎকার করলেও তার উদ্ধারকর্তা কেউ ছিল না।