Deuteronomy 22:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তার গাধার সম্বন্ধেও সেরকম করবে এবং তার কাপড়ের সম্বন্ধেও সেরকম করবে, তোমার ভাইয়ের হারানো যে কোন দ্রব্য তুমি পাও, সেই সবের বিষয়ে সেরকম করবে; তোমার কর্তব্য থেকে সরে যাওয়া তোমার জন্য ঠিক নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাধা কিংবা গায়ের কাপড় কিংবা হারিয়ে যাওয়া অন্য কিছুর ক্ষেত্রে একইরকম করবে। চুপ করে বসে থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহার গর্দ্দভের সম্বন্ধেও তদ্রূপ করিবে, এবং তাহার বস্ত্রের সম্বন্ধেও তদ্রূপ করিবে, তোমার ভ্রাতার হারাণ যে কোন দ্রব্য তুমি পাও, সেই সকলের বিষয়ে তদ্রূপ করিবে; তোমার গা ঢাকা দেওয়া অকর্ত্তব্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহার গর্দভের সম্বন্ধেও তদ্রূপ করিবে, এবং তাহার বস্ত্রের সম্বন্ধেও তদ্রূপ করিবে, তোমার ভ্রাতার হারানো যে কোন দ্রব্য তুমি পাও, সেই সকলের বিষয়ে তদ্রূপ করিবে; তোমার গা ঢাকা দেওয়া অকর্তব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ভাইয়ের গাধা কিম্বা গায়ের কাপড় কিম্বা তার হারিয়ে যাওয়া অন্য কিছু চোখে পড়লেও তোমরা ঐ রকম করবে, চুপ করে বসে থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ভাইয়ের গাধা কিংবা গায়ের কাপড় কিংবা তার হারিয়ে যাওয়া অন্য কিছু চোখে পড়লেও তোমরা ঐ রকম করবে, চুপ করে বসে থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তারপর তুমি তাদের ফিরিয়ে দেবে। তোমার স্বজাতীয় ব্যক্তির গাধা, জামা কাপড় এবং হারানো যে কোন জিনিস তুমি পাও না কেন সে সম্পর্কে তুমি একই রীতি পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রতিবেশী যদি তার গাধা, জামাকাপড় অথবা অন্য কোনো কিছু হারায় তাহলেও তোমরা ঐ একই কাজ করবে| তোমরা এই বিষয়টি এড়িয়ে যেও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তার গাধার বিষয়েও সেরকম করবে এবং তার কাপড়ের বিষয়েও সেরকম করবে; তোমার ভাইয়ের হারিয়ে যাওয়া যে কোনো জিনিস তুমি পাও, সেই সবের বিষয়ে সেরকম করবে; তোমার গা ঢাকা দেওয়া উচিত না।