Deuteronomy 22:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন পুরুষ তার পিতার স্ত্রীকে গ্রহণ করবে না ও তার পিতার আবরণীয় অনাবৃত করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও পুরুষ যেন তার বাবার স্ত্রীকে বিয়ে না করে; সে বাবার স্ত্রীর সঙ্গে শুয়ে তার বাবাকে যেন অসম্মান না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন পুরুষ আপন পিতৃভার্য্যাকে গ্রহণ করিবে না, ও আপন পিতার আবরণীয় অনাবৃত করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন পুরুষ আপন পিতৃভার্যাকে গ্রহণ করিবে না, ও তাহার পিতার আবরণীয় অনাবৃত করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সৎমাকে কারও বিয়ে করা চলবে না; তাতে সে বাবার স্ত্রীর সংগে ব্যভিচার করে বাবাকে অসম্মান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সৎমাকে কারও বিয়ে করা চলবে না; তাতে সে বাবার স্ত্রীর সংগে জেনা করে বাবাকে অসম্মান করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি তার পিতার কোন পত্নীর সঙ্গে সহবাস করে পিতার সম্ভ্রমহানি করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন লোক যেন তার পিতার স্ত্রী অর্থাৎ‌ সৎ‌ মায়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে তার পিতাকে লজ্জায় না ফেলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোনো লোক নিজের বাবার স্ত্রী কে গ্রহণ করবে না ও নিজের বাবার বিয়ের অধিকার কেড়ে নিতে পারবে না।