Deuteronomy 22:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভাইয়ের গাধা কিংবা বলদকে পথে পড়ে থাকতে দেখলে তুমি তোমার কর্তব্য থেকে সরে যেও না; অবশ্য তুমি তাদেরকে তুলতে সাহায্য করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি দেখো তোমার ইস্রায়েলী ভাইয়ের গাধা কিংবা গরু রাস্তায় পড়ে গেছে, চুপ করে বসে থাকবে না। সেটি যাতে উঠে দাড়াতে পারে তার জন্য মালিককে সাহায্য করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভ্রাতার গর্দ্দভ কিম্বা বলদকে পথে পতিত দেখিলে তাহাদের হইতে গা ঢাকা দিও না; অবশ্য তুমি তাহাদিগকে তুলিতে তাহার সাহায্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভ্রাতার গর্দভ কিম্বা বলদকে পথে পতিত দেখিলে তাহাদের হইতে গা ঢাকা দিও না; অবশ্য তুমি তাহাদিগকে তুলিতে তাহার সাহায্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ভাইয়ের গাধা কিম্বা গরু রাস্তায় পড়ে গেছে দেখতে পেলে চুপ করে বসে থাকবে না। সেটা যাতে উঠে দাঁড়ায় সেইজন্য অবশ্যই তুমি তাকে সাহায্য করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের ভাইয়ের গাধা কিংবা গরু রাস্তায় পড়ে গেছে দেখতে পেলে চুপ করে বসে থাকবে না। সেটা যাতে উঠে দাঁড়ায় সেইজন্য অবশ্যই তুমি তাকে সাহায্য করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ভাইয়ের গাধা কিম্বা বদলকে পথে পড়ে থাকতে দেখলে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেও না। তুমি অবশ্যই সেগুলিকে টেনে তোলার জন্য তাকে সাহায্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি তোমাদের প্রতিবেশীর গাধা অথবা গরু রাস্তায় পড়ে যায়, তোমরা সেটিকে অবহেলা করবে না| তোমরা অবশ্যই সেটিকে পুনরায় দাঁড় করাতে সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভাই গাধা কিংবা বলদকে পথে পড়ে থাকতে দেখলে তাদের থেকে গা ঢাকা দিও না; অবশ্য তুমি তাদেরকে তুলতে তার সাহায্য করবে।