Deuteronomy 22:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নিজের জন্য বাচ্চাগুলোকে নিতে পার, কিন্তু নিশ্চয় মা-পাখিকে ছেড়ে দেবে; যেন তোমার মঙ্গল ও দীর্ঘ পরমায়ু হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা শাবকগুলি নিতে পারো, কিন্তু মাকে অবশ্যই ছেড়ে দেবে, যেন তোমাদের মঙ্গল হয় এবং তোমরা অনেক দিন বেঁচে থাকতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপনার জন্য শাবকগুলিকে লইতে পার, কিন্তু নিশ্চয় পক্ষিণীকে ছাড়িয়া দিবে; যেন তোমার মঙ্গল ও দীর্ঘ পরমায়ু হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপনার জন্য শাবকগুলিকে লইতে পার, কিন্তু নিশ্চয় পক্ষিণীকে ছাড়িয়া দিবে; যেন তোমার মঙ্গল ও দীর্ঘ পরমায়ু হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বাচ্চাগুলো নিতে পার কিন্তু মাকে অবশ্যই তোমাদের ছেড়ে দিতে হবে। এতে তোমাদের মংগল হবে আর তোমরা অনেক দিন বেঁচে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বাচ্চাগুলো নিতে পার কিন্তু মাকে অবশ্যই তোমাদের ছেড়ে দিতে হবে। এতে তোমাদের উন্নতি হবে আর তোমরা অনেক দিন বেঁচে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বাচ্চাগুলিকে নিতে পার কিন্তু পাখিটিকে অবশ্যই ছেড়ে দেবে তাহলে তোমার মঙ্গল হবে এবং তুমি দীর্ঘায়ু হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের নিজেদের জন্য বাচ্চাদের নিতে পারো| কিন্তু তোমরা মাকে অবশ্যই যেতে দেবে| যদি তোমরা এই বিধিগুলি মেনে চল, তাহলে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা বহুদিন বেঁচে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের জন্য বাচ্চাগুলিকে নিতে পার, কিন্তু নিশ্চয় মা পাখিকে ছেড়ে দেবে; যেন তোমার ভালো হয় ও দীর্ঘ দিন আয়ু হয়।