Deuteronomy 22:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুন বাড়ি প্রস্তুত করলে তার ছাদে আলিসিয়া নির্মাণ করবে, পাছে তার উপর থেকে কোন মানুষ পড়লে তুমি তোমার বাড়িতে রক্তপাতের অপরাধ বর্তাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন নতুন বাড়ি তৈরি করবে, তার ছাদের চারপাশে দেয়ালের মতো করে কিছুটা উঁচু করে দেবে যাতে কেউ ছাদের উপর থেকে পড়লে তোমরা যেন তোমাদের বাড়িতে রক্তপাতের দোষে দোষী না হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নূতন গৃহ প্রস্তুত করিলে তাহার ছাদে আলিসিয়া নির্ম্মাণ করিবে, পাছে তাহার উপর হইতে কোন মনুষ্য পড়িলে তুমি আপন গৃহে রক্তপাতের অপরাধ বর্ত্তাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নূতন গৃহ প্রস্তুত করিলে তাহার ছাদে আলিসিয়া নির্মাণ করিবে, পাছে তাহার উপর হইতে কোন মনুষ্য পড়িলে তুমি তোমার গৃহে রক্তপাতের অপরাধ বর্তাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বাড়ী তৈরী করবার সময় তোমরা সেটার ছাদের চারপাশটা দেয়ালের মত করে কিছুটা উঁচু করে দেবে, যাতে কেউ ছাদের উপর থেকে পড়ে মারা গেলে বাড়ীর লোকেরা তার মৃত্যুর জন্য দায়ী না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বাড়ী তৈরী করবার সময় তোমরা সেটার ছাদের চারপাশটা দেয়ালের মত করে কিছুটা উঁচু করে দেবে, যাতে কেউ ছাদের উপর থেকে পড়ে মারা গেলে বাড়ীর লোকেরা তার মৃত্যুর জন্য দায়ী না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নতুন বাড়ি তৈরী করার সময় তুমি ছাদের চারিধারে কার্নিস তৈরী করবে, তা না হলে ছাদের উপর থেকে কোন লোর পড়ে গেলে তোমার বাড়িতে রক্তপাতের দোষ বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা নতুন বাড়ী তৈরী কর, তোমরা ছাদের চারধারে অবশ্যই দেওয়াল তুলবে| তাহলে বাড়ী থেকে পড়ে গিয়ে কোন ব্যক্তির মৃত্যুর জন্য তোমরা অবশ্যই দায়ী হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নতুন বাড়ি তৈরী করলে তার ছাদে পাঁচিল তৈরী করবে, পাছে তার ওপর থেকে কোনো মানুষ পড়ে গেলে তুমি নিজের বাড়িতে রক্তপাতের অপরাধ আনো।