Deuteronomy 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার আঙ্গুর-ক্ষেতে দুই জাতের বীজ বপন করবে না; পাছে সমস্ত ফলে— তোমার লাগানো বীজে ও আঙ্গুর-ক্ষেতের ফলে— তুমি স্বত্বহীন হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের দ্রাক্ষাক্ষেতে দুই জাতের বীজ লাগাবে না; যদি তোমরা তা করো, তাহলে সেই বীজের ফসল এবং দ্রাক্ষাক্ষেতের আঙুর দুই-ই উপাসনা গৃহের জন্য অপবিত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দ্রাক্ষাক্ষেত্রে মিশ্রিত বীজ বপন করিবে না; পাছে সমস্ত ফলে—তোমার উপ্ত বীজে ও দ্রাক্ষাক্ষেত্রের ফলে—তুমি স্বত্বহীন হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দ্রাক্ষাক্ষেত্রে মিশ্রিত বীজ বপন করিবে না; পাছে সমস্ত ফলে- তোমার উপ্ত বীজে ও দ্রাক্ষাক্ষেত্রের ফলে- তুমি স্বত্বহীন হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আংগুর ক্ষেতে তোমরা দুই জাতের বীজ লাগাবে না; তা করলে সেই বীজের ফসল এবং ক্ষেতের আংগুর দুই-ই তোমাদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আংগুর ক্ষেতে তোমরা দুই জাতের বীজ লাগাবে না; তা করলে সেই বীজের ফসল এবং ক্ষেতের আংগুর দুই-ই তোমাদের জন্য হারাম হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের দ্রাক্ষাকুঞ্জে তোমরা অন্য কোন শস্যের চায় করবে না তাহলে তোমরা দ্রাক্ষা ও শস্য কোনটাই পাবে না। ঈশ্বরের কাছে উৎসর্গ করে দুটিই দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা-দ্রাক্ষা ক্ষেত্রে দুই ধরণের শস্যের বীজ বপন করবে না| কেন? কারণ তাহলে তোমার রোপন করা সমস্ত শস্য এবং এমনকি দ্রাক্ষা-ক্ষেত্রের দ্রাক্ষা থেকেও তুমি বঞ্চিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার আঙ্গুর ক্ষেতে মিশ্রিত বীজ বপন করবে না; পাছে সব ফল তোমার বোনা বীজ ও আঙ্গুর ক্ষেত অপ বিত্র হবে।