Deuteronomy 23:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মধ্যে যদি কোন ব্যক্তি বীর্যপাতজনিত কোন নাপাকীতায় নাপাক হয়, তবে সে শিবির থেকে বাইরে যাবে, শিবিরের মধ্যে প্রবেশ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাতে বীর্যপাতের দরুন যদি তোমাদের কোনও পুরুষ অশুচি হয়, তবে তাকে ছাউনির বাইরে গিয়ে থাকতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মধ্যে যদি কোন ব্যক্তি রাত্রিঘটিত কোন অশুচিতায় অশুচি হয়, তবে সে শিবির হইতে বাহিরে যাইবে, শিবিরের মধ্যে প্রবেশ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মধ্যে যদি কোন ব্যক্তি রাত্রিঘটিত কোন অশুচিতায় অশুচি হয়, তবে সে শিবির হইতে বাহিরে যাইবে, শিবিরের মধ্যে প্রবেশ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাতে বীর্যপাতের দরুন যদি তোমাদের কেউ অশুচি হয়, তবে তাকে ছাউনির বাইরে গিয়ে থাকতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাতে বীর্যপাতের দরুন যদি তোমাদের কেউ নাপাক হয়, তবে তাকে ছাউনির বাইরে গিয়ে থাকতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে কেউ যদি রাত্রে বীর্যস্খলন হওয়ার ফলে অশুচি হয় তাহলে শিবির থেকে বেরিয়ে যাবে, শিবিরে সে প্রবেশ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি রাতের স্বপ্নে রেতপাতের ফলে কেউ অশুচি হয়, তবে সে শিবিরের বাইরে যাবে| সে শিবির থেকে দূরে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মধ্যে যদি কোনো লোক রাতে ঘটা কোনো অশুচিতায় অশুচি হয়, তবে সে শিবির থেকে বের হয়ে যাবে, শিবিরের মধ্যে প্রবেশ করবে না।