Deuteronomy 23:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার অস্ত্র-শস্ত্রের মধ্যে একখানি খুন্তি থাকবে; মলত্যাগের স্থানে যাবার সময়ে তুমি তা দ্বারা গর্ত করে তোমার থেকে বের হওয়া মল ঢেকে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বিভিন্ন উপকরণের মধ্যে মাটি খোঁড়ার জন্য কিছু রাখবে, এবং শৌচকর্ম করার পরে, একটি গর্ত খুড়ে সেই মলে মাটি চাপা দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার অস্ত্রশস্ত্র মধ্যে একখানি খুন্তি থাকিবে; বহির্দেশে গমন সময়ে তুমি তদ্দ্বারা গর্ত্ত করিয়া ফিরিয়া আপনার নির্গত মল ঢাকিয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার অস্ত্রশস্ত্রের মধ্যে একখানি খুন্তি থাকিবে; বহির্দেশে গমনের সময়ে তুমি তদ্দ্বারা গর্ত করিয়া ফিরিয়া আপনার নির্গত মল ঢাকিয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের অস্ত্রশস্ত্রের মধ্যে মাটি খুঁড়বার জন্য একটা কিছু রাখতে হবে। পায়খানা করবার আগে তোমরা সেটা দিয়ে গর্ত করে পায়খানা মাটি চাপা দিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের অস্ত্রশস্ত্রের মধ্যে মাটি খুঁড়বার জন্য একটা কিছু রাখতে হবে। পায়খানা করবার আগে তোমরা সেটা দিয়ে গর্ত করে পায়খানা মাটি চাপা দিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সাজসরঞ্জামের সঙ্গে একটি খন্তা থাকবে, মলত্যাগের জন্য সেটি দিয়ে একটি গর্ত খুঁড়বে এবং তার মধ্যে মলত্যাগ করে মাটি ঢাকা দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের অস্ত্রের সাথে একটা লাঠিও রেখ; যার সাহায্যে গর্ত করে পায়খানা করার পর চাপা দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার অস্ত্রশস্ত্রের মধ্যে একটি খোঁড়ার জিনিস থাকবে; বাইরের দেশে যাবার দিনের তুমি তা দিয়ে গর্ত করে ফিরে নিজের নির্গত মল ঢেকে ফেলবে।