Deuteronomy 23:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে গোলাম তার মালিকের কাছ থেকে পালিয়ে তোমার কাছে আসে, তুমি তাকে সেই মালিকের হাতে তুলে দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারও দাস যদি তোমাদের কাছে আশ্রয় নেয়, তাকে তার মনিবের হাতে ফিরিয়ে দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দাস আপন স্বামীর নিকট হইতে পলাইয়া তোমার নিকটে আইসে, তুমি তাহাকে সেই স্বামীর হস্তে সমর্পণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দাস তাহার মনিবের নিকট হইতে পলাইয়া তোমার নিকটে আইসে, তুমি তাহাকে সেই মনিবের হস্তে সমর্পণ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কারও দাস যদি তোমাদের কাছে এসে আশ্রয় নেয় তবে তার মনিবের হাতে তাকে ফিরিয়ে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কারও গোলাম যদি তোমাদের কাছে এসে আশ্রয় নেয় তবে তার মালিকের হাতে তাকে ফিরিয়ে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ক্রীতদাস যদি তার মনিবের কাছ থেকে পালিয়ে এসে তোমাদের কাছে আশ্রয় নেয় তাহলে তোমরা তাকে তার মনিবের কাছে ধরিয়ে দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ক্রীতদাস তার মনিবের কাছ থেকে পালিয়ে তোমার কাছে আসে, তবে তুমি সেই ক্রীতদাসকে তার মনিবের কাছে ফেরত পাঠাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দাস নিজের স্বামীর কাছ থেকে তোমার কাছে আসে, তুমি তাকে সে স্বামীর হাতে দেবে না।