Deuteronomy 23:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সুদের জন্য, রূপার সুদ, খাদ্য সামগ্রীর সুদ, কোন দ্রব্যের সুদ পাবার জন্য, তোমার ভাইকে ঋণ দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও ইস্রায়েলী ভাইয়ের কাছ থেকে সুদ নেবে না, সেটি অর্থ কিংবা খাবার কিংবা অন্য কিছুর উপর হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সুদের জন্য, রৌপ্যের সুদ, খাদ্য সামগ্রীর সুদ, কোন দ্রব্যের সুদ পাইবার জন্য, আপন ভ্রাতাকে ঋণ দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সুদের জন্য, রৌপ্যের সুদ, খাদ্য সামগ্রীর সুদ, কোন দ্রব্যের সুদ পাইবার জন্য, আপন ভ্রাতাকে ঋণ দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা কোন ইস্রায়েলীয় ভাইয়ের কাছ থেকে সুদ নেবে না- সেই সুদ টাকা-পয়সার উপরেই হোক কিম্বা খাবার জিনিসের উপরেই হোক কিম্বা অন্য যে কোন জিনিসের উপরেই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা কোন ইসরাইলীয় ভাইয়ের কাছ থেকে সুদ নেবে না- সেই সুদ টাকা-পয়সার উপরেই হোক কিংবা খাবার জিনিসের উপরেই হোক কিংবা অন্য যে কোন জিনিসের উপরেই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার স্বজাতীয় ভাইকে টাকাপয়সা, খাদ্যশস্য কিংবা অন্য কিছু ধার দিয়ে সুদ আদায় করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি যখন কোন ইস্রায়েলীয়কে কিছু ধার দাও, তখন সুদ ধার্য্য কোরো না| টাকা, খাবার বা অন্য যা কিছুই সুদ আদায়ে সক্ষম তার উপরে তোমরা সুদ ধার্য্য করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সুদের জন্য, রূপার সুদ, খাবারের সুদ, কোনো জিনিসের সুদ পাবার জন্য, নিজের ভাইকে ঋণ দেবে না।