Deuteronomy 23:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জারজ ব্যক্তি মাবুদের সমাজে প্রবেশ করবে না; তার দশম পুরুষ পর্যন্তও মাবুদের সমাজে প্রবেশ করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও জারজ লোক বা তার বংশধর সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে না; তার দশম পুরুষ পর্যন্তও তা করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জারজ ব্যক্তি সদাপ্রভুর সমাজে প্রবেশ করিবে না; তাহার দশম পুরুষ পর্য্যন্তও সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জারজ ব্যক্তি সদাপ্রভুর সমাজে প্রবেশ করিবে না; তাহার দশম পুরুষ পর্যন্ত ও সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন জারজ লোক সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে না; তার চৌদ্দ পুরুষেও কেউ তা করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন জারজ লোক মাবুদের বান্দাদের সমাজে যোগ দিতে পারবে না; তার চৌদ্দ পুরুষেও কেউ তা করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জারজ ব্যক্তিও প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহূত সমাবেশে যোগদান করবে না। এমন কি দশম পুরুষ পর্যন্ত তার কোন বংশধরেরও এই অধিকার থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন লোকের মাতাপিতা বৈধ ভাবে বিয়ে না করে থাকে তবে সেই লোকটি ইস্রায়েলের লোকদের সাথে প্রভুর উপাসনায় যোগ দিতে পারবে না এবং তার উত্তরপুরুষদের দশ পুরুষ পর্যন্ত কেউ উপাসনাকারীদের দলে যোগ দিতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবৈধ লোক সদাপ্রভুর সমাজে প্রবেশ করবে না। তার দশম প্রজন্ম পর্যন্তও সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে না।