Deuteronomy 23:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুদের জন্য বিদেশীকে ঋণ দিতে পার, কিন্তু সুদের জন্য তোমার ভাইকে ঋণ দেবে না, যেন তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশে তোমার সমস্ত কাজে তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে দোয়া করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বিদেশির কাছ থেকে সুদ নিতে পারো, কিন্তু ইস্রায়েলী ভাইয়ের কাছ থেকে নয়, যেন তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তোমরা যাতে হাত দেবে তাতেই তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুদের জন্য বিদেশীকে ঋণ দিতে পার, কিন্তু সুদের জন্য আপন ভ্রাতাকে ঋণ দিবে না; যেন তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সে দেশে তোমার হস্তকৃত সমস্ত কর্ম্মে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্ব্বাদ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুদের জন্য বিদেশীকে ঋণ দিতে পার, কিন্তু সুদের জন্য আপন ভ্রাতাকে ঋণ দিবে না; যেন তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার হস্তকৃত সমস্ত কর্মে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য জাতির লোকদের কাছ থেকে তোমরা সুদ নিতে পার কিন্তু কোন ইস্রায়েলীয় ভাইয়ের কাছ থেকে নয়। এইভাবে চললে তোমরা যে দেশ দখল করতে যাচ্ছ সেখানে তোমরা যাতে হাত দেবে তাতেই তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য জাতির লোকদের কাছ থেকে তোমরা সুদ নিতে পার কিন্তু কোন ইসরাইলীয় ভাইয়ের কাছ থেকে নয়। এইভাবে চললে তোমরা যে দেশ দখল করতে যাচ্ছ সেখানে তোমরা যাতে হাত দেবে তাতেই তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের দোয়া করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশীকে তোমরা সুদে ধার দিতে পার, কিন্তু তোমাদের স্বজাতীয় ভাইকে সুদে ধার দেবে না, তাহলে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশে সর্ববিষয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কোন বিদেশীর কাছে সুদ নিতে পার, কিন্তু তোমরা কোন ইস্রায়েলীয়র কাছ থেকে সুদ নিও না| তোমরা এই বিধিগুলো মেনে চললে তোমাদের প্রভু তোমাদের ঈশ্বর তোমরা যে দেশে বাস করতে যাচ্ছ সেখানে তোমরা যা কিছু করবে তাতেই আশীর্বাদ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুদের জন্য বিদেশীকে ঋণ দিতে পার, কিন্তু সুদের জন্য নিজের ভাইকে ঋণ দেবে না; যেন তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সে দেশে তোমার হাতে করা সব কাজে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করেন।