Deuteronomy 23:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কিছু মানত করলে তা দিতে বিলম্ব করো না; কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ অবশ্য তা তোমা থেকে আদায় করবেন; না দিলে তোমার গুনাহ্‌ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে যদি তোমরা কোনও মানত করো, তা পূরণ করতে দেরি কোরো না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিশ্চয়ই তা দাবি করবেন এবং তোমরা পাপে দোষী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে কিছু মানত করিলে তাহা দিতে বিলম্ব করিও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু অবশ্য তাহা তোমা হইতে আদায় করিবেন; না দিলে তোমার পাপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে কিছু মানত করিলে তাহা দিতে বিলম্ব করিও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু অবশ্য তাহা তোমা হইতে আদায় করিবেন; না দিলে তোমার পাপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে যদি তোমরা কোন মানত কর তবে তা পূরণ করতে দেরি কোরো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কখনও তা ছেড়ে দেবেন না। তা পূরণ না করলে তোমাদের পাপ হবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্‌র কাছে যদি তোমরা কোন মানত কর তবে তা পূরণ করতে দেরি কোরো না, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্‌ কখনও তা ছেড়ে দেবেন না। তা পূরণ না করলে তোমাদের গুনাহ্‌ হবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কোন মানত করলে শোধ করতে দেরী করবে না। কারণ তিনি অবশ্যই তা তোমার কাছ থেকে আদায় করবেন, অন্যথায় তোমার পাপ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি তোমার প্রভু ঈশ্বরের কাছে কিছু মানত করলে তা দিতে দেরী করো না কারণ তোমার প্রভু ঈশ্বর তা তোমার কাছ থেকে দাবী করবেন| তুমি যা দেবে বলে প্রতিজ্ঞা করেছিলে তা না দিলে তোমার পাপ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে কিছু প্রতিজ্ঞা করলে তা দিতে দেরী কর না; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু অবশ্য তা তোমার থেকে আদায় করবেন; না দিলে তোমার পাপ হবে।