Deuteronomy 23:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতিবেশীর আঙ্গুর-ক্ষেতে গেলে তুমি তোমার ইচ্ছানুসারে তৃপ্তি পর্যন্ত আঙ্গুর ফল ভোজন করতে পারবে, কিন্তু পাত্রে করে কিছু নেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি তোমাদের প্রতিবেশীর দ্রাক্ষাক্ষেতে যাও, তোমরা খুশিমতো আঙুর খেতে পারবে, কিন্তু তোমাদের ঝুড়িতে কিছু রাখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রতিবাসীর দ্রাক্ষাক্ষেত্রে গেলে তুমি আপন ইচ্ছানুসারে তৃপ্তি পর্য্যন্ত দ্রাক্ষাফল ভোজন করিতে পারিবে, কিন্তু পাত্রে করিয়া কিছু লইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রতিবাসীর দ্রাক্ষাক্ষেত্রে গেলে তুমি আপন ইচ্ছানুসারে তৃপ্তি পর্যন্ত দ্রাক্ষাফল ভোজন করিতে পারিবে, কিন্তু পাত্রে করিয়া কিছু লইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অন্য কারো আংগুর ক্ষেতে গিয়ে তোমরা খুশীমত আংগুর খেতে পারবে, কিন্তু তা নিয়ে যাওয়ার জন্য কোন কিছুতে তুলে রাখা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অন্য কারো আংগুর ক্ষেতে গিয়ে তোমরা খুশীমত আংগুর খেতে পারবে, কিন্তু তা নিয়ে যাওয়ার জন্য কোন কিছুতে তুলে রাখা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রতিবেশীর দ্রাক্ষাকুঞ্জে গেলে ক্ষুধা নিবৃত্তির জন্য তুমি যত খুশী আঙুরফল খেতে পারবে কিন্তু ঝুড়িতে কিছু সংগ্রহ করে নিতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি কারও দ্রাক্ষা ক্ষেতে গেলে তোমার যত ইচ্ছা দ্রাক্ষা খেতে পার, কিন্তু তোমার ঝুড়িতে একটাও সংগ্রহ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতিবেশীর আঙ্গুরক্ষেতে গেলে তুমি নিজের ইচ্ছা অনুসারে তৃপ্তি পর্যন্ত আঙ্গুর ফল খেতে পারবে, কিন্তু পাত্রে করে কিছু নেবে না।