Deuteronomy 23:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমার আল্লাহ্ মাবুদ বালামের কথা শুনতে সম্মত হন নি; বরং তোমার আল্লাহ্ মাবুদ তোমার পক্ষে সেই বদদোয়া দোয়ায় পরিণত করলেন; কারণ তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে মহব্বত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় সায় দেননি বরং সেই অভিশাপকে তিনি তোমাদের জন্য আশীর্বাদে পরিবর্তন করেছিলেন, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ভালোবাসেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় কর্ণপাত করিতে সম্মত হন নাই; বরং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পক্ষে সেই অভিশাপ আশীর্ব্বাদে পরিণত করিলেন; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে প্রেম করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় কর্ণপাত করিতে সম্মত হন নাই; বরং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পক্ষে সেই অভিশাপ আশীর্বাদে পরিণত করিলেন; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে প্রেম করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় সায় দেন নি; তোমাদের ভালবাসেন বলে তিনি বরং এমন করলেন যাতে সেই অভিশাপ তোমাদের আশীর্বাদ হয়ে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমাদের মাবুদ আল্লাহ্ বালামের কথায় সায় দেন নি; তোমাদের মহব্বত করেন বলে তিনি বরং এমন করলেন যাতে সেই বদদোয়া তোমাদের দোয়া হয়ে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বিলিয়মের কথায় কর্ণপাত না করে বরং তার অভিশাপকে তোমাদের পক্ষে আশীর্বাদে পরিণত করেছিলেন, কারণ তিনি তোমাদের ভালবাসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বর বিলিয়মের কথা গ্রাহ্য করেন নি| প্রভু তোমাদের জন্য সেই অভিশাপ আশীর্বাদে বদলে দিলেন| কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমায় ভালবাসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় কান দিতে রাজি হননি; বরং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পক্ষে সেই অভিশাপ আশীর্বাদে পরিণত করলেন; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ভালবাসেন।