Deuteronomy 23:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ইদোমীয়কে ঘৃণা করবে না, কেননা সে তোমার ভাই; মিসরীয়কে ঘৃণা করবে না, কেননা তুমি তার দেশে প্রবাসী ছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও ইদোমীয়কে ঘৃণা করবে না, কারণ ইদোমীয়রা তোমাদের আত্মীয়। কোনও মিশরীয়কে ঘৃণা করবে না, কারণ তোমরা তাদের দেশে বিদেশি হয়ে বসবাস করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইদোমীয়কে ঘৃণা করিবে না, কেননা সে তোমার ভ্রাতা; মিস্রীয়কে ঘৃণা করিবে না, কেননা তুমি তাহার দেশে প্রবাসী ছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইদোমীয়কে ঘৃণা করিবে না, কেননা সে তোমার ভ্রাতা; মিসরীয়কে ঘৃণা করিবে না, কেননা তুমি তাহার দেশে প্রবাসী ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু ইদোমীয়দের তোমরা ঘৃণা করবে না, কারণ তারা তোমাদের ভাই। মিসরীয়দেরও ঘৃণা করবে না, কারণ তাদের দেশে তোমরা বিদেশী হিসাবে বাস করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু ইদোমীয়দের তোমরা ঘৃণা করবে না, কারণ তারা তোমাদের ভাই। মিসরীয়দেরও ঘৃণা করবে না, কারণ তাদের দেশে তোমরা বিদেশী হিসাবে বাস করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কোন ইদোমীকে ঘৃণা করবে না, কারণ সে তোমাদের ভাই। মিশরীদেরও ঘৃণা করবে না কারণ তাদের দেশে তোমরা প্রবাসী ছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই কোন ইদোমীয়কে ঘৃণা করবে না, কারণ সে তোমার আত্মীয়| তোমরা অবশ্যই কোন মিশরীয়কে ঘৃণা করবে না, কারণ তোমরা তাদের দেশে বিদেশী ও প্রবাসী ছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ইদোমীয়কে ঘৃণা করবে না, কারণ সে তোমার ভাই; মিশরীয়কে ঘৃণা করবে না, কারণ তুমি তার দেশে বিদেশী ছিলে।