Deuteronomy 23:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের থেকে যে সন্তানেরা উৎপন্ন হবে, তারা তৃতীয় পুরুষে মাবুদের সমাজে প্রবেশ করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে তৃতীয় পুরুষ থেকে তারা সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের হইতে যে সন্তানগণ উৎপন্ন হইবে, তাহারা তৃতীয় পুরুষে সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের হইতে যে সন্তানগণ উৎপন্ন হইবে, তাহারা তৃতীয় পুরুষে সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে বাস করবার পরে তৃতীয় পুরুষ থেকে এরা সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে বাস করবার পরে তৃতীয় পুরুষ থেকে এরা মাবুদের বান্দাদের সমাজে যোগ দিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের তৃতীয় পুরুষের বংশধরেরা প্রভু পরমেশ্বরের সমাবেশে যোগদান করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইদোমীয়দের তৃতীয় পুরুষের বংশধররা এবং মিশরীয়রা ইস্রায়েলের লোকদের সাথে প্রভুর উপাসনায় যোগ দিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের থেকে যে সন্তানরা জন্ম নেবে, তারা তৃতীয় পুরুষে সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে।