Deuteronomy 24:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করে বিয়ে করার পর যদি তাতে কোন রকম অনুপযুক্ত ব্যবহার দেখতে পায়, আর সেজন্য সেই স্ত্রী তার দৃষ্টিতে প্রীতির পাত্র না হয়, তবে সেই পুরুষ তার জন্য একটি তালাক-নামা লিখে তার হাতে দিয়ে তার বাড়ি থেকে তাকে বিদায় করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিয়ে করার পরে যদি কেউ তার স্ত্রীর মধ্যে কোনও দোষ দেখে তার উপর অসন্তুষ্ট হয়, আর ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করে দেয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করিয়া বিবাহ করিবার পর যদি তাহাতে কোন প্রকার অনুপযুক্ত ব্যবহার দেখিতে পায়, আর সেই জন্য সে স্ত্রী তাহার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই পুরুষ তাহার জন্য এক ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটী হইতে তাহাকে বিদায় করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করিয়া বিবাহ করিবার পর যদি তাহাতে কোন প্রকার অনুপযুক্ত ব্যবহার দেখিতে পায়, আর সেই জন্য সেই স্ত্রী তাহার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই পুরুষ তাহার জন্য এক ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটী হইতে তাহাকে বিদায় করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিয়ে করবার পরে যদি কেউ স্ত্রীর মধ্যে কোন দোষ দেখে তার উপর অসন্তুষ্ট হয় আর ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ী থেকে বিদায় করে দেয়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিয়ে করবার পরে যদি কেউ স্ত্রীর মধ্যে কোন দোষ দেখে তার উপর অসন্তুষ্ট হয় আর তালাক-নামা লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ী থেকে বিদায় করে দেয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি বিবাহের পর তার স্ত্রীর কোন বিসদৃশ আচরণ দেখে যদি তার প্রতি অপ্রসন্ন হয়ে একটি ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বিয়ে করার পর যদি কোন পুরুষ তার স্ত্রীর মধ্যে এমন কিছু লজ্জাকর জিনিষ দেখে যার জন্য সে তার প্রতি সন্তুষ্ট না হয়, তবে সে ত্যাগ পত্র লিখে তাকে বাড়ী থেকে বিদায় করে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোনো লোক কোনো স্ত্রীকে গ্রহণ করে বিয়ে করার পর যদি তাতে কোনো ধরনের অনুপযুক্ত ব্যবহার দেখতে পায়, আর সেই জন্য সে স্ত্রী তার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই লোক তার জন্য এক ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে নিজের বাড়ি থেকে তাকে বিদায় করতে পারবে।