Deuteronomy 24:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সূর্যাস্তকালে তার বন্ধকী দ্রব্য তাকে অবশ্য ফিরিয়ে দেবে; তাতে সে তার কাপড়ে শয়ন করে তোমাকে দোয়া করবে; আর তা তোমার আল্লাহ্‌ মাবুদের সাক্ষাতে তোমার ধার্মিকতার কাজ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য অস্ত যাওয়ার আগে তার গায়ের কাপড় তাকে ফিরিয়ে দেবে যেন তোমাদের প্রতিবেশী সেটি গায়ে দিয়ে ঘুমাতে পারে। এতে সে তোমাদের ধন্যবাদ দেবে, এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে এটি তোমাদের ধার্মিকতার কাজ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সূর্য্যাস্তকালে তাহার বন্ধকী দ্রব্য তাহাকে অবশ্য ফিরাইয়া দিবে; তাহাতে সে আপন বস্ত্রে শয়ন করিয়া তোমাকে আশীর্ব্বাদ করিবে; আর তাহা তোমার ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে তোমার ধার্ম্মিকতার কার্য্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সূর্যাস্তকালে তাহার বন্ধকী দ্রব্য তাহাকে অবশ্য ফিরাইয়া দিবে; তাহাতে সে আপন বস্ত্রে শয়ন করিয়া তোমাকে আশীর্বাদ করিবে; আর তাহা তোমার ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে তোমার ধার্মিকতার কার্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্ধ্যার সময় তাকে তা ফিরিয়ে দিতেই হবে যাতে সে তা গায়ে দিয়ে ঘুমাতে পারে। এতে সে তোমাদের মংগল কামনা করবে, আর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে সেই ফিরিয়ে দেবার কাজটা হবে তোমাদের পক্ষে তাঁর ইচ্ছামত চলা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্ধ্যার সময় তাকে তা ফিরিয়ে দিতেই হবে যাতে সে তা গায়ে দিয়ে ঘুমাতে পারে। এতে সে তোমাদের ভাল চাইবে, আর তোমাদের মাবুদ আল্লাহ্‌র চোখে সেই ফিরিয়ে দেবার কাজটা হবে তোমাদের পক্ষে তাঁর ইচ্ছামত চলা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূর্যাস্তের সময় তুমি অবশ্যই তার বন্ধকী জামা ফেরত দেবে, তাহলে সে নিজের জামা গায়ে দিয়ে শুতে পারবে এবং তোমাকে আশীর্বাদ করবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তোমার এই আচরম সৎকর্ম বলে বিবেচিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার এই বন্ধক রোজ বিকেলে তার কাছে ফিরিয়ে দিও| তাহলে সে শোবার জন্য কাপড় পাবে| সে তোমাকে আশীর্বাদ করবে, আর প্রভু, তোমার ঈশ্বর, এই কাজকে ধার্মিকতার কাজ হিসাবে গণ্য করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সূর্য্যাস্তের দিনের তার বন্ধকী জিনিস তাকে অবশ্য ফিরিয়ে দেবে; তাতে সে নিজের পোশাকে শুয়ে তাকে আশীর্বাদ করবে; আর তা তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমার ধার্মিকতার কাজ হবে।