Deuteronomy 24:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভাই হোক, কিংবা তোমার দেশের নগর-দ্বারের মধ্যবর্তী বিদেশী হোক, দীনদুঃখী বেতনজীবীর প্রতি জুলুম করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দিনমজুর গরিব বা অভাবগ্রস্ত তার কাছ থেকে সুবিধা নেবে না, সেই মজুর এক ইস্রায়েলী ভাই কিংবা একজন বিদেশি যে তোমাদের কোনও এক নগরে বাস করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভ্রাতা হউক, কিম্বা তোমার দেশের নগরদ্বারের মধ্যবর্ত্তী বিদেশী হউক, দীন দুঃখী বেতনজীবীর প্রতি উপদ্রব করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভ্রাতা হউক, কিম্বা তোমার দেশের নগরদ্বারের মধ্যবর্তী বিদেশী হউক, দীনদুঃখী বেতনজীবীর প্রতি উপদ্রব করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পাওনার ব্যাপারে কোন গরীব এবং অভাবী মজুরের প্রতি অন্যায় করবে না- সে তোমাদের কোন ইস্রায়েলীয় ভাই হোক কিম্বা তোমাদের দেশের ভিন্ন জাতির কোন বাসিন্দাই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পাওনার ব্যাপারে কোন গরীব এবং অভাবী মজুরের প্রতি অন্যায় করবে না- সে তোমাদের কোন ইসরাইলীয় ভাই হোক কিংবা তোমাদের দেশের ভিন্ন জাতির কোন বাসিন্দাই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের স্বজাতীয় হোক বা তোমাদের দেশ ও নগরে বসবাসকারী বিদেশীই হোক দীনদরিদ্র জনমজুরের উপর তোমরা অবিচার করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দরিদ্র এবং অভাবী শ্রমিককে তোমরা মজুরীর ব্যাপারে ঠকাবে না| সে তোমাদের কোন নগরে বাসকারী ইস্রায়েলীয় হোক্ বা বিদেশী হোক্ তাতে কিছু এসে যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভাই হোক কিংবা তোমার দেশের শহরের দরজার মাঝখানের বিদেশী হোক, গরিব, অভাবগ্রস্ত দাসের প্রতি অত্যাচার করবে না।