Deuteronomy 24:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সন্তানের জন্য পিতার, কিংবা পিতার জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাবে না; প্রত্যেক জন নিজ নিজ গুনাহ্র জন্যই প্রাণদণ্ড ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছেলেমেয়েদের পাপের জন্য বাবা-মাকে কিংবা বাবা-মায়ের পাপের জন্য ছেলেমেয়েদের মেরে ফেলা যাবে না; প্রত্যেককেই তার নিজের পাপের জন্য মরতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সন্তানের জন্য পিতার, কিম্বা পিতার জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাইবে না; প্রতিজন আপন আপন পাপপ্রযুক্তই প্রাণদণ্ড ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সন্তানের জন্য পিতার, কিম্বা পিতার জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাইবে না; প্রতিজন আপন আপন পাপপ্রযুক্তই প্রাণদণ্ড ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ছেলেমেয়েদের পাপের জন্য বাবাকে কিম্বা বাবার পাপের জন্য ছেলেমেয়েদের মেরে ফেলা চলবে না। প্রত্যেককেই তার নিজের পাপের জন্য মরতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ছেলেমেয়েদের গুনাহের জন্য বাবাকে কিংবা বাবার গুনাহের জন্য ছেলেমেয়েদের হত্যা করা চলবে না। প্রত্যেককেই তার নিজের গুনাহের জন্য মরতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্তানের অপরাধে পিতার কিংবা পিতার অপরাধে সন্তানের প্রাণদণ্ড হবে না। নিজ অপরাধের জন্যই অপরাধী প্রাণদণ্ডে দণ্ডিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সন্তান দোষ করলে পিতামাতার বা পিতামাতা দোষ করলে তার জন্য সন্তানের প্রাণদণ্ড দেওয়া যাবে না| কোন ব্যক্তিকে কেবল তার নিজের করা অন্যায়ের জন্যই প্রাণদণ্ড দেওয়া যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সন্তানের জন্য বাবার, (পিতা-মাতা) কিংবা বাবার (পিতা-মাতা) জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাবে না; প্রত্যেকে নিজেদের পাপের জন্যেই প্রাণদণ্ড ভোগ করবে।