Deuteronomy 24:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিদেশী কিংবা এতিমের বিচারে অন্যায় করবে না এবং বিধবার কাপড় বন্ধক নেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদেশির কিংবা পিতৃহীনদের বিচারে অন্যায় করবে না, অথবা কোনও বিধবার কাছ থেকে বন্ধক হিসেবে তার গায়ের কাপড় নেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিদেশীর কিম্বা পিতৃহীনের বিচারে অন্যায় করিবে না, এবং বিধবার বস্ত্র বন্ধক লইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিদেশীর কিম্বা পিতৃহীনের বিচারে অন্যায় করিবে না, এবং বিধবার বস্ত্র বন্ধক লইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিদেশী বাসিন্দা কিম্বা অনাথের প্রতি অন্যায় বিচার হতে দিয়ো না। কোন বিধবার কাছ থেকে বন্ধক হিসাবে তার গায়ের কাপড় নিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিদেশী বাসিন্দা কিংবা এতিমের প্রতি অন্যায় বিচার হতে দিয়ো না। কোন বিধবার কাছ থেকে বন্ধক হিসাবে তার গায়ের কাপড় নিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশী ও পিতৃহীনদের তোমরা ন্যায়বিচারে বঞ্চিত করবে না এবং বিধবাদের বস্তু বন্ধক রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পরদেশী এবং অনাথদের বিচারে অন্যায় করো না| আর বন্ধক হিসাবে কখনও কোন বিধবার কাপড় নিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশীর কিংবা পিতৃহীনের বিচারে অন্যায় করবে না এবং বিধবার পোশাক বন্ধক নেবে না।