Deuteronomy 24:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্মরণে রাখবে, তুমি মিসর দেশে গোলাম ছিলে, কিন্তু তোমার আল্লাহ্‌ মাবুদ সেখান থেকে তোমাকে মুক্ত করেছেন, এজন্য আমি তোমাকে এই কাজ করার হুকুম দিচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রাখবে তোমরা মিশরে দাস ছিলে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাদের মুক্ত করে এনেছেন। সেইজন্যই আমি তোমাদের এসব করার আজ্ঞা দিচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে মুক্ত করিয়াছেন, এই জন্য আমি তোমাকে এই কর্ম্ম করিবার আজ্ঞা দিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে মুক্ত করিয়াছেন, এই জন্য আমি তোমাকে এই কর্ম করিবার আজ্ঞা দিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে রেখো, মিসর দেশে তোমরা দাস ছিলে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাদের মুক্ত করে এনেছেন। সেইজন্যই আমি তোমাদের এই সব করবার আদেশ দিচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে রেখো, মিসর দেশে তোমরা গোলাম ছিলে আর তোমাদের মাবুদ আল্লাহ্‌ সেখান থেকে তোমাদের মুক্ত করে এনেছেন। সেইজন্যই আমি তোমাদের এই সব করবার হুকুম দিচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে রেখ, মিশরে তোমরা দাস ছিলে, আর তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, সেই জন্যই আমি তোমাদের এই কাজ করার নির্দেশ দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, তোমরা মিশরে গরীব ও দাস ছিলে এবং প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সেই অবস্থা থেকে মুক্ত করে আনলেন| সেই জন্যই গরীবদের প্রতি আমি তোমাদের এই কাজ করতে বলি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে রাখবে, তুমি মিশর দেশে দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাকে মুক্ত করেছেন, এই জন্য আমি তোমাকে এক কাজ করার আদেশ দিচ্ছি।