Deuteronomy 24:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তোমার জলপাই গাছের ফল পাড়, তখন ডালে যা অবশিষ্ট থাকে তা আবার পাড়তে যেও না; তা বিদেশী, এতিম ও বিধবার জন্য থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলপাই পাড়বার সময় তোমরা একই ডাল থেকে দু-বার ফল পাড়তে দ্বিতীয়বার যাবে না। যা থেকে যাবে তা বিদেশির, পিতৃহীনের এবং বিধবার জন্য সেটি রেখে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তোমার জিতবৃক্ষের ফল পাড়, তখন শাখাতে আবার অবশিষ্টের অন্বেষণ করিবে না; তাহা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তোমার জলপাইবৃক্ষের ফল পাড়, তখন শাখাতে আবার অবশিষ্টের অন্বেষণ করিবে না; তাহা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জলপাই পাড়বার সময় তোমরা একই ডাল থেকে দু’বার ফল পাড়তে যেয়ো না। যা থেকে যাবে তা বিদেশী বাসিন্দা, অনাথ ও বিধবাদের জন্য রেখে দিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জলপাই পাড়বার সময় তোমরা একই ডাল থেকে দু’বার ফল পাড়তে যেয়ো না। যা থেকে যাবে তা বিদেশী বাসিন্দা, এতিম ও বিধবাদের জন্য রেখে দিয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলপাই গাছের ফল সংগ্রহের সময় গাছের ডালগুলি দ্বিতীয়বার ঝাড়াই করবে না। গাছের অবশিষ্ট ফল বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য রেখে দিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যখন জলপাই গাছের ফল পাড়ার জন্য ঝাড় তখন আবার প্রতিটি শাখা খুঁজে খুঁজে দেখো না| যে জলপাই ফেলে রাখলে তা বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তোমার জিতগাছের ফল পাড়, তখন শাখাতে আবার বাকি খোঁজ করবে না; তা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকবে।