Deuteronomy 24:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তোমার আঙ্গুর-ক্ষেতের আঙ্গুর ফল চয়ন কর, তখন চয়নের পরে আবার কুড়াবে না; তা বিদেশী, এতিম ও বিধবার জন্য থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের আঙুর ক্ষেত থেকে আঙুর তুলবার সময় তোমরা এক ডাল থেকে দ্বিতীয়বার আঙুর তুলতে যাবে না। যা থেকে যাবে তা বিদেশির, পিতৃহীনের এবং বিধবার জন্য সেটি রেখে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তোমার দ্রাক্ষাক্ষেত্রের দ্রাক্ষাফল চয়ন কর, তখন চয়নের পরে আবার কুড়াইও না; তাহা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তোমার দ্রাক্ষাক্ষেত্রের দ্রাক্ষাফল চয়ন কর, তখন চয়নের পরে আবার কুড়াইও না; তাহা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের আংগুর ক্ষেতের আংগুর তুলবার সময় তোমরা একই ডাল থেকে দু’বার আংগুর তুলো না। যা থেকে যাবে তা বিদেশী বাসিন্দা, অনাথ ও বিধবাদের জন্য রেখে দিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের আংগুর ক্ষেতের আংগুর তুলবার সময় তোমরা একই ডাল থেকে দু’বার আংগুর তুলো না। যা থেকে যাবে তা বিদেশী বাসিন্দা, এতিম ও বিধবাদের জন্য রেখে দিয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রাক্ষাকুঞ্জ থেকে আঙুর সংগ্রহ করার সময় দ্বিতীয়বার তুমি আঙুর কুড়াবে না। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য ছেড়ে রেখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যখন দ্রাক্ষা ক্ষেতের দ্রাক্ষা সংগ্রহ কর তখন পড়ে থাকা দ্রাক্ষা আবার কুড়াবার জন্য যেও না| সেই দ্রাক্ষাগুলো বিদেশী, পিতৃহীন এবং বিধবাদের জন্য রাখ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তোমার আঙ্গুর ক্ষেতের আঙ্গুর ফল জড়ো কর, তখন জড়ো করার পরে আবার কুড়িয় না; তা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকবে।