Deuteronomy 24:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্মরণে রাখবে, তুমি মিসর দেশে গোলাম ছিলে, এজন্য আমি তোমাকে এই কাজ করার হুকুম দিচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রাখবে তোমরা মিশরে দাস ছিলে। সেইজন্যই আমি তোমাদের এসব করার আজ্ঞা দিচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, এই জন্য আমি তোমাকে এই কর্ম্ম করিবার আজ্ঞা দিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, এই জন্য আমি তোমাকে এই কর্ম করিবার আজ্ঞা দিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভুলে যেয়ো না তোমরা মিসর দেশে দাস ছিলে। সেইজন্য আমি তোমাদের এই সব করতে আদেশ দিচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভুলে যেয়ো না তোমরা মিসর দেশে গোলাম ছিলে। সেইজন্য আমি তোমাদের এই সব করতে হুকুম দিচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্মরণে রেখ, মিশরে তোমরা দাস ছিলে, সেই জন্যই আমি তোমাদের এই কাজ করার নির্দেশ দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, তুমি মিশরে গরীব দাস ছিলে| সেই জন্য গরীবদের জন্য আমি তোমাকে এই কাজগুলো করতে বলি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে রাখবে, তুমি মিশর দেশে দাস ছিলে, এই জন্য আমি তোমাকে এই কাজ করার আদেশ দিচ্ছি।