Deuteronomy 24:3 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ দ্বিতীয় স্বামীও যদি তাকে ঘৃণা করে এবং তার জন্য তালাক-নামা লিখে তার হাতে দিয়ে তার বাড়ি থেকে তাকে বিদায় করে, কিংবা ঐ দ্বিতীয় স্বামী যদি মারা যায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার দ্বিতীয় স্বামীও যদি পরে তাকে অপছন্দ করে একটি ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করে দেয়, কিংবা সে মারা যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ পশ্চাতের স্বামীও যদি তাহাকে ঘৃণা করে, এবং তাহার জন্য ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটী হইতে তাহাকে বিদায় করে, কিম্বা বিবাহকারী ঐ পশ্চাতের স্বামী যদি মরিয়া যায়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ দ্বিতীয় স্বামীও যদি তাহাকে ঘৃণা করে, এবং তাহার জন্য ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটী হইতে তাহাকে বিদায় করে, কিম্বা বিবাহকারী ঐ দ্বিতীয় স্বামী যদি মরিয়া যায়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তার দ্বিতীয় স্বামীও যদি অনুরূপভাবে তার প্রতি বিরূপ হয়ে ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়, অথবা তার সেই দ্বিতীয় স্বামী যদি মারা যায়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এমন হতে পারে যে সেই নতুন স্বামীও তাকে পছন্দ করল না এবং বাড়ী থেকে বিদায় করল| তারপর যদি দ্বিতীয় স্বামী তাকে বিবাহ বিচ্ছেদ দেয়, অথবা যদি সে মারা যায় তবে প্রথম স্বামী আর তাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে না| সে তার কাছে অশুচি, তাই সে যদি আবার বিয়ে করে তবে সে প্রভু যা ঘৃণা করেন তাই করবে| প্রভু, তোমার ঈশ্বর, অধিকারের জন্য যে দেশ দিচ্ছেন সেখানে তুমি অবশ্যই এভাবে পাপ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ দ্বিতীয় স্বামীও যদি তাকে ঘৃণা করে এবং তার জন্য ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে নিজের বাড়ি থেকে তাকে বিদায় করে, কিংবা বিবাহকারী ঐ দ্বিতীয় স্বামী যদি মারা যায়;